চারদিনের সফরে মিঠামইনে রাষ্ট্রপতি
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:০০ পিএম, ২২ আগস্ট ২০২২ সোমবার
ছবি: সংগৃহীত
৪ দিনের সফরে কিশোরগঞ্জের হাওরের মিঠামইন উপজেলায় পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এ সফরে তিনি হাওরের নিজ উপজেলা মিঠামইন, অষ্টগ্রাম ও ইটনা ভ্রমণ করবেন।
সোমবার বিকেল পৌনে ৪টার দিকে তিনি ঢাকা থেকে হেলিকপ্টার করে মিঠামইন হেলিপ্যাডে অবতরণ করেন। এসময় জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ শামীম আলম, পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ রাসেল শেখসহ সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অবতরণের পরে সেখান থেকে মিঠামইন ডাকবাংলোয় পৌঁছানোর পর রাষ্ট্রপতিকে গার্ড অফ অনার দেয়া হয়।
সফর কর্মসূচি অনুসারে তিনি সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অডিটোরিয়ামে স্থানীয় সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন। মতবিনিময় সভা শেষে রাতে নিজ বাড়ি কামালপুরে যাবেন এবং সেখানে নিজ বাসভবনে রাত্রিযাপন করবেন রাষ্ট্রপতি।
পরের দিন ২৩ আগস্ট সকাল ১১টার দিকে রাষ্ট্রপতি আবদুল হামিদ ফাউন্ডেশন পরিদর্শন করবেন। এরপর বিকেল ৩টার দিকে তিনি সড়কপথে মিঠামইন থেকে অষ্টগ্রাম উপজেলার উদ্দেশে রওনা হবেন। অষ্টগ্রাম উপজেলায় বিকেল ৪টায় পৌঁছে বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করবেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্য ও স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করবেন রাষ্ট্রপতি। মতবিনিময় সভা শেষে রাতে সড়কপথে মিঠামইনের উদ্দেশে রওনা হবেন। এরপর মিঠামইনের কামালপুরে নিজ বাসভবনে রাত্রিযাপন করবেন রাষ্ট্রপতি।
পরের দিন ২৪ আগস্ট সকাল ১১টার দিকে মিঠামইন উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করবেন রাষ্ট্রপতি। এরপর বিকেল ৩টার দিকে নির্মাণাধীন মিঠামইন সেনানিবাস পরিদর্শন করবেন।
এরপর বিকেল ৫টার দিকে রাষ্ট্রপতি সড়কপথে মিঠামইন থেকে ইটনা উপজেলার উদ্দেশে রওনা হবেন। ইটনা উপজেলায় পৌঁছে বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করবেন তিনি।
সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইটনায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অডিটোরিয়ামে বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্য ও স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করবেন। মতবিনিময় সভা শেষে রাতে সড়কপথে মিঠামইনের উদ্দেশে রওনা হবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এরপর মিঠামইনের কামালপুরে নিজ বাসভবনে পৌঁছে রাত্রিযাপন করবেন।
পরের দিন ২৫ আগস্ট বিকেল পৌনে ৩টার দিকে নিজ বাস ভবনে গার্ড অফ অনার গ্রহণ করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এরপর বিকেল সোয়া ৩টার দিকে মিঠামইন হেলিপ্যাডে পৌঁছানোর পর সেখান থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে রাষ্ট্রপতির।
- রাত পোহালেই ভোট: দেশের ভবিষ্যৎ নির্ধারণ
- আপনার ভোটকেন্দ্র কোনটি জানবেন যেভাবে
- নেপালে নিয়ন্ত্রণ হারিয়ে বাস নদীতে, নিহত ১২
- ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে রাবি অধ্যাপককে অব্যাহতি
- এশিয়া কাপের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ
- ডাবের পানি স্বাস্থ্যের জন্য এতটা কার্যকর কেন?
- ঢাকায় ৩৯৪ আন্তর্জাতিক পর্যবেক্ষক ও ১৯৭ বিদেশি সাংবাদিক
- গুলশান মডেল হাই স্কুল কেন্দ্রে ভোট দিবেন তারেক ও জাইমা
- কানাডায় স্কুলে বন্দুকধারীর হামলা, নিহত ১০
- রাজধানী ফাঁকা, ভোটের টানে বাড়ি গেছে নগরবাসী
- ঢাকা ও আশপাশের তাপমাত্রা বাড়তে পারে
- ভোটের দিন পাঁচ ধরনের যানবাহন চলাচল নিষেধ
- ভুয়া ভোটের আশঙ্কা, নিকাব খুলে পরিচয় শনাক্তের দাবি
- আপনার ভোট অন্য কেউ দিলে কী করবেন
- সাভার-আশুলিয়া: ফাঁকা সড়ক-মহাসড়ক
- নারী ভোটারদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ চাঁদপুরে, সব কর্মকর্তা নারী
- গুলশান মডেল হাই স্কুল কেন্দ্রে ভোট দিবেন তারেক ও জাইমা
- আপনার ভোট অন্য কেউ দিলে কী করবেন
- কানাডায় স্কুলে বন্দুকধারীর হামলা, নিহত ১০
- ঢাকায় ৩৯৪ আন্তর্জাতিক পর্যবেক্ষক ও ১৯৭ বিদেশি সাংবাদিক
- ঢাকা ও আশপাশের তাপমাত্রা বাড়তে পারে
- ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে রাবি অধ্যাপককে অব্যাহতি
- নেপালে নিয়ন্ত্রণ হারিয়ে বাস নদীতে, নিহত ১২
- রাজধানী ফাঁকা, ভোটের টানে বাড়ি গেছে নগরবাসী
- এশিয়া কাপের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ
- সাভার-আশুলিয়া: ফাঁকা সড়ক-মহাসড়ক
- ভোটের দিন পাঁচ ধরনের যানবাহন চলাচল নিষেধ
- ডাবের পানি স্বাস্থ্যের জন্য এতটা কার্যকর কেন?
- আপনার ভোটকেন্দ্র কোনটি জানবেন যেভাবে
- ভুয়া ভোটের আশঙ্কা, নিকাব খুলে পরিচয় শনাক্তের দাবি











