চারিদিকে ঠান্ডা কোথাও বসতে পারছি না: জয়া আহসান
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০৪ এএম, ৭ জানুয়ারি ২০২৬ বুধবার
ছবি: সংগৃহীত
চারিদিকে হিমেল হাওয়া, কুয়াশায় মোড়ানো চারপাশ। শীতের এই তীব্রতা থেকে বাঁচতে সাধারণ মানুষের মতো জবুথবু অবস্থা অভিনেত্রী জয়া আহসানেরও। তবে এই ঠান্ডাকে জয় করার এক দারুণ উপায় খুঁজে বের করেছেন তিনি।
ড্রয়িংরুমের বিলাসবহুল সোফা ছেড়ে জয়া এখন সময় কাটাচ্ছেন মাটির রান্নাঘরে, আগুনের ওম নিতে নিতে সারছেন দুপুরের রান্না। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন জয়া আহসান।
সেখানে দেখা যায়, পরনে মোটা জ্যাকেট, মাথায় টুপি আর পায়ে মোজা- শীতের সব রকম প্রস্তুতি নিয়েও ঠান্ডায় কাঁপছেন তিনি। বাঁচার উপায় হিসেবে বেছে নিয়েছেন বাড়ির মাটির চুলা।
ভিডিওতে জয়া আহসান বলেন, ‘আমি অত রান্নাবান্না পারি না আসলে। আমাদের এটা একটা মাটির রান্নাঘর। অনেকগুলো মাটির চুলা আছে। আমি তো রান্না পারি না। শুধু ওদের রান্নাটাই করতে পারি।’
তার কথায়, ‘তাই শীতকালে মাটির চুলাতেই রান্না করছি। চারিদিকে এত ঠান্ডা আর কোথাও বসতে পারছি না। খালি এই রান্নাঘরেই বসছি। কী যে আরাম এই মাটির চুলাতে। অনেক মজার হয় খেতে।’
ভিডিওটি প্রকাশ্যে আসতেই ভক্তদের প্রশংসায় ভাসছেন জয়া। কেউ কেউ বলছেন, এত বড় তারকা হয়েও শেকড়ের প্রতি তার এই টান সত্যিই মুগ্ধ করার মতো। আবার অনেকে মাটির চুলার রান্নার স্বাদের স্মৃতি রোমন্থন করেছেন কমেন্ট বক্সে। শীতের এই আলসে দুপুরে জয়ার এমন ঘরোয়া রূপ ভক্তদের কাছে এক অন্যরকম প্রাপ্তি।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০










