ঢাকা, শনিবার ২০, জুন ২০২৬ ২১:১৩:৩২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয় অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত? নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’ ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও কবি সুফিয়া কামালের জন্মদিন আজ স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর

চালু হলো মেট্রোরেলের আরও ২ স্টেশন

নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:০৬ এএম, ১৫ মার্চ ২০২৩ বুধবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

যাত্রী চলাচলের জন্যে মেট্রোরেলের উত্তরা-আগারগাঁও রুটে আরও দুটি স্টেশন চালু হয়েছে। বুধবার (১৫ মার্চ) সকাল ৮টার পর কাজীপাড়া ও মিরপুর-১১ নম্বর স্টেশন জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়।

এদিকে উত্তরা স্টেশন থেকে মিরপুর-১১ স্টেশন পর্যন্ত ভাড়া ৩০ টাকা এবং কাজীপাড়া স্টেশনের ভাড়া ৪০ টাকা। এ ছাড়া আগারগাঁও থেকে কাজীপাড়া স্টেশনের ভাড়া ২০ টাকা এবং মিরপুর-১১ স্টেশনের ভাড়া ৩০ টাকা।

এর আগে, চলতি মাসের শুরুতে সর্বশেষ মিরপুর-১০ নম্বর স্টেশন চালু করা হয়। নতুন দুটি স্টেশন যুক্ত হওয়ায় মেট্রোরেলে স্টেশনের সংখ্যা এখন সাত।

এ ছাড়া চলতি মাসেই উত্তরা দক্ষিণ ও শেওড়াপাড়ায় স্টেশন খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন ডিএমটিসিএল’র ব্যবস্থাপনা পরিচালক।


উল্লেখ্য, গত বছরের ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেল উদ্বোধন করেন। পরের দিন থেকে মেট্রোরেল সর্বসাধারণের জন্য উন্মুক্ত হয়।