ঢাকা, শুক্রবার ২৬, জুন ২০২৬ ২২:২১:০৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী! চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫ নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে? শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ

চিকিৎসক অদিতি সরকার মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৯ পিএম, ২৯ জুন ২০২২ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

পাঁচ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর ‘স্বামীর ওপর রাগ করে’নিজের গায়ে আগুন দেয়া চিকিৎসক অদিতি সরকার মারা গেছেন। শুক্রবার থেকে ঢাকার শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি ছিলেন ৩৮ বছর বয়সী এই চিকিৎসক। তার শরীরের ৫০ শতাংশ পুড়ে গিয়েছিল।
বুধবার সকাল ১০টার দিকে বার্ন ইনস্টিটিউটের সমন্বয়ক সামন্ত লাল সেন অদিতি সরকারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

মিটফোর্ড হাসপাতালের নবজাতক শিশু বিভাগের রেজিস্ট্রার অদিতি সলিমুল্লাহ মেডিকেল কলেজের ৩১তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। গত শুক্রবার বেলা সোয়া ১২টার দিকে হেয়ার স্ট্রিটের বাসায় তিনি নিজের গায়ে আগুন দেন বলে পুলিশের ভাষ্য।

ওয়ারি থানার ওসি কবির হোসেন হাওলাদার বলেন, স্বামীর সঙ্গে রাগারাগি করে অদিতি নিজের শরীরে আগুন ধরিয়ে দেন বলে বার্ন ইনস্টিটিউটের ডাক্তারদের কাছে স্টেটমেন্ট দিয়েছেন। বাসায় জীবাণুনাশক হিসেবে ব্যবহারের স্পিরিট ছিল। সেগুলো ঢেলেই তিনি গায়ে আগুন লাগিয়েছেন বলে স্টেটমেন্টে উল্লেখ করেছেন। এ বিষয়ে থানায় কোনো মামলা হয়নি।

অদিতির স্বামী প্রকৌশলী মানস মণ্ডলের দাবি, তার স্ত্রী বেশ কিছুদিন ধরে ‘অসুস্থ ও আপসেট’ ছিলেন। শুক্রবার দুপুরে বাসায় ফিরে জামাকাপড় পাল্টানোর সময় তিনি পাশের ঘরে স্ত্রীর চিৎকার শুনতে পান।

গিয়ে দেখেন অদিতির শরীরে আগুন জ্বলছে। বাথরুমে নিয়ে তার শরীরে পানি ঢালেন। এরপর ৯৯৯ নম্বরে কল করে একটি অ্যাম্বুলেন্স ডেকে অদিতিকে বার্ন ইনস্টিটিউটে নিয়ে যান বলে মানসের ভাষ্য।