ঢাকা, শনিবার ১৩, জুন ২০২৬ ১৬:৪৩:৫৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই

চিকিৎসক দম্পতি নুজহাত ও স্বপ্নীল করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:১৮ পিএম, ১৭ জুন ২০২০ বুধবার

চিকিৎসক দম্পতি নুজহাত ও স্বপ্নীল করোনায় আক্রান্ত

চিকিৎসক দম্পতি নুজহাত ও স্বপ্নীল করোনায় আক্রান্ত

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) কর্মরত চিকিৎসক দম্পতি নুজহাত চৌধুরী শম্পা ও মামুন আল মাহতাব স্বপ্নীল করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

আজ বুধবার ডা. স্বপ্নীল নিজেই গণমাধ্যমকে এ তথ্য জানান।

ডা. স্বপ্নীল বলেন, ‌চার দিন হল আমি করোনায় আক্রান্ত হয়েছি। আমার স্ত্রী ও অষ্টম শ্রেণি পড়ুয়া ছেলেটি গত ৩ দিন আগে আক্রান্ত হয়েছে। আমরা সবাই বাসাতেই চিকিৎসা নিচ্ছি। এছাড়া আমাদের তেমন কোনো সমস্যা নেই।

একাত্তরের শহীদ ডা. আলীম চৌধুরীর ছোট মেয়ে ডা. নুজহাত চৌধুরী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চক্ষু বিভাগের সহযোগী অধ্যাপক। তার স্বামী ডা. স্বপ্নীল বিএসএমএমইউয়ের লিভার বিভাগের প্রধান হিসেবে আছেন।