ঢাকা, শুক্রবার ২৩, অক্টোবর ২০২৬ ১০:২৩:৫০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

চিকিৎসকসহ করোনায় আক্রান্ত হৃদরোগ ইনস্টিটিউটের ২৯ জন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৫৩ এএম, ২৯ এপ্রিল ২০২০ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

জাতীয় হূদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের আট চিকিৎসকসহ ২৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় হাসপাতালের তিনটি ওয়ার্ড বন্ধ ঘোষণা করা হয়েছে। হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মীর জামাল উদ্দিন জানান, ২৯ জন করোনা সংক্রমণের কারণে হাসপাতালের আরো ২৯ নার্স এবং ১৬ থেকে ১৯ জন চিকিৎসক কোয়ারেন্টাইনে রয়েছেন। তিনি বলেন, দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চিকিৎসাকেন্দ্র হওয়ায় হাসপাতালটিকে লকডাউন করা হয়নি। চিকিৎসাসেবা চালু রাখা হয়েছে।

জানা গেছে, আক্রান্তের মধ্যে আট জন চিকিৎসক, দুই জন ওয়ার্ড মাস্টার, দুই জন ওয়ার্ড বয় এবং ১৫ জন নার্স। এ হাসপাতালে ১০ জনের করোনা সংক্রমণ শনাক্ত হওয়ার পর চিকিৎসকসহ অন্যদের টেস্ট করানো হয়। এ পরীক্ষার পরেই পর্যায়ক্রমে গতকাল মঙ্গলবার পর্যন্ত ২৯ জনের ফলাফল পজিটিভ এসেছে। এ হাসপাতালের আরো বেশকিছু স্বাস্থ্যকর্মীর স্যাম্পল পাঠানো হয়েছে। সেগুলোর ফলাফল এলে পরবর্তী অবস্থা জানা যাবে।

-জেডসি