ঢাকা, শনিবার ০৪, জুলাই ২০২৬ ৮:২৯:৫৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী নারী উন্নয়নে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে: পানিসম্পদমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫ এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন

চিলিতে করোনা বাড়ছে, দৈনিক মৃত্যুতে নতুন রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৫০ পিএম, ১৩ জুন ২০২০ শনিবার

চিলিতে করোনা বাড়ছে, দৈনিক মৃত্যুতে নতুন রেকর্ড

চিলিতে করোনা বাড়ছে, দৈনিক মৃত্যুতে নতুন রেকর্ড

চিলিতে করোনায় দৈনিক মৃত্যুতে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। শুক্রবার ২৪ ঘন্টায় দেশটিতে সবচেয়ে বেশি সংখ্যক ২২২ জন মারা গেছে এবং নতুন করে আক্রান্ত হয়েছে ৬ হাজার ৭শ জন।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা আর্তুরো জুনিগা বলেন, দেশে সংক্রমণ ও মৃত্যু অব্যাহতভাবে বাড়ছে। চার সপ্তাহ আগে দেশটিতে লনকডাউন চলাকালেও সংক্রমণ ধীরে ধীরে বাড়ছিল।

এদিকে শুক্রবার সরকার ভালপারাসিও ও ভিনা দেল মার এবং এর আশেপাশে গ্রামীন শহরগুলোতে বাধ্যতামূলক কোরারেন্টিনের নির্দেশ দিয়েছে।

চিলিতে এ পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছে এক লাখ ৬০ হাজারেরও বেশি লোক। মারা গেছে ২ হাজার ৮৭০ জন। স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, ভাইরাস নিয়ন্ত্রণে সর্বোচ্চ সক্ষমতায় জরুরি সেবাসমূহ কার্যকর রয়েছে।