চীনজুড়ে করোনার দাপট, আরো ১ শহরে লকডাউন
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:৪১ পিএম, ২২ মার্চ ২০২২ মঙ্গলবার
চীনজুড়ে করোনার দাপট, আরো ১ শহরে লকডাউন
চীনে করোনাভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে। দেশজুড়ে আজ মঙ্গলবার নতুন করে ৪ হাজার ৭৭০ জন করোনায় আক্রান্ত হয়েছে।এদিকে বাণিজ্যিক কেন্দ্র শেংইয়াঙে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় সোমবার রাতে সেখানে লকডাউন ঘোষণা করা হয়েছে।
তবে কর্তৃপক্ষ অব্যাহত লকডাউনের কারণে প্রবৃদ্ধিতে সংকট তৈরির বিষয়ে সতর্ক করেছে।
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন অর্থনীতি এবং স্বাস্থ্য সুরক্ষার মধ্যে সমতার চেষ্টা করে যাচ্ছে।
গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান বিএমডাব্লিউসহ আরো অনেক শিল্প কারখানার কার্যালয় শেংইয়াঙে অবস্থিত। মঙ্গলবার এ শহরে নতুন করে ৪৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ কারণে কর্তৃপক্ষ আবাসিক সকল কম্পাউন্ডকে নিবিড় ব্যবস্থাপনায় এবং ৪৮ ঘন্টার মধ্যে করোনার নেগেটিভ ফলাফল ছাড়া বাসিন্দাদের বাইরে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।
এদিকে গত সপ্তাহে চীনের প্রেসিডেন্ট শি জিন পিং চীনের অর্থনীতিতে করোনা মহামারির প্রভাব কমানো এবং একইসঙ্গে করোনার জিরো নীতির বিষয়ে কঠোর থাকতে কর্মকর্তাদের নির্দেশ দেন।
উল্লেখ্য, বিশ্বে করোনা মহামারি প্রথম প্রাদুর্ভাব চীনের উহান শহরে ২০১৯ সালে দেখা দেয়। সে সময় দেশটি করোনা প্রতিরোধে ‘জিরো করোনা’ নীতি ঘোষণা করে এবং তা নিয়ন্ত্রণে আনে।
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- মান বাঁচানোর লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- কবি সুফিয়া কামালের জন্মদিন আজ
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা










