চীনামাটির প্লেট থেকে হলুদের দাগ তোলার ৬ টিপস
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪০ এএম, ২৪ জুন ২০২৩ শনিবার
প্রতীকী ছবি
অতিথিদের তো আর স্টিলের থালায় খেতে দেওয়া যায় না। এর পরিবর্তে আমরা চীনামাটির থালা বাসন ব্যবহার করি। কিন্তু আসন ঝামেলা শুরু হয় অতিথিরা চলে যাওয়ার পর! চীনামাটির পাত্রে লেগে থাকা হলুদ দাগ তুলতে নাজেহাল হতে হয় কম-বেশি সকলকেই। তবে চিন্তার কোনও কারণ নেই! সাধের চীনামাটির বাসন ঝকঝকে রাখতে মেনে চলতে হবে শুধু কয়েকটি সহজ টিপস!
দেখে নিন, চীনামাটির বাসন নতুনের মতো করে তুলতে কোন কোন উপায়ের সাহায্য নেবেন -
বেকিং সোডা পেস্ট:
দুই টেবিল চামচ বেকিং সোডায় কয়েক ফোঁটা জল দিয়ে ঘন মিশ্রণ বানিয়ে নিন। এই মিশ্রণ দিয়ে চীনামাটির বাসনে মিনিট ২০ মাখিয়ে রাখুন। তারপর ঘষে ঘষে হলুদের দাগ তুলে ফেলুন।
টুথপেস্ট:
একটি টুথব্রাশে সামান্য টুথপেস্ট নিয়ে জলে ভিজিয়ে নিন। বাসনের দাগের জায়গায় এটি দিয়ে ভাল করে ঘষুন। মিনিট খানেক স্ক্রাব করার পর আরও ৫ মিনিট এ ভাবে রেখে দিন। তারপর হালকা গরম জল দিয়ে বাসন ধুয়ে ফেলুন।
লবণ এবং ভিনেগার:
লবণ এবং ভিনেগার উভয়ই যে কোনও ধরনের দাগ তুলতে দারুণ কার্যকর। একটি বাটিতে ভিনেগার আর নুন মিশিয়ে নিন। চীনামাটির পাত্রগুলি এই মিশ্রণটি দিয়ে ভাল করে মেজে নিন। মিনিট দশেক এ ভাবে রেখে দিন। তারপর সাবান জলে ধুয়ে নিন।
লেবুর রস:
লেবুর রসে একটি পরিষ্কার টুথব্রাশ ডুবিয়ে নিন। বাসনের গায়ে লেগে থাকা হলুদের দাগের উপর লেবুর রস দিয়ে ভালো ভাবে স্ক্রাব করুন। আরও ১০ মিনিট এ ভাবে বাসনগুলি রেখে দিন। পরে হালকা গরম জলে ধুয়ে ফেলুন।
গরম জল:
এক বালতি গরম জলে সব কয়টি চীনামাটির বাসন ২০ মিনিটের জন্য ভিজিয়ে রাখুন। তারপর ডিশ ওয়াশিং সাবান এবং জল দিয়ে বাসন ঘষে ধুয়ে ফেলুন। তবে জল যেন খুব বেশি গরম না হয়, নইলে বাসন ভেঙে যেতে পারে। হালকা গরম জল ব্যবহার করবেন।
লেবুর খোসা:
উষ্ণ গরম জলে লেবুর রস মিশিয়ে বাসনগুলি ভিজিয়ে রাখুন। এ বার লেবুর খোসা দিয়ে বাসনের দাগের উপর ভালো করে ঘষে নিন। এতে সহজেই দূর হবে বাসনের উপর লেগে থাকা হলুদের দাগ।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা








