চীনে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৮০
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪০ এএম, ২৭ জানুয়ারি ২০২০ সোমবার
চীনে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৮০
চীনের প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ৮০ জনে দাঁড়িয়েছে। এ ছাড়াও প্রায় ৩ হাজার মানুষ এতে আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য কমিশন। সরকারের পক্ষ থেকে এ ভাইরাস নিয়ন্ত্রণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, চীনে করোনাভাইরাসের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আনার চেষ্টায় নববর্ষের ছুটি আরও তিন দিন বাড়িয়ে আগামী রোববার পর্যন্ত করা হয়েছে। এই প্রাদুর্ভাবের উৎস হুবাইয়ের উহান শহরকে পুরোপুরি অবরোধ করে রাখা হয়েছে। এ ছাড়া বেশ কয়েকটি শহর ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে চীন সরকার।
আজ সোমবার চীনের স্বাস্থ্য কমিশনের কর্মকর্তারা জানান, হুবেই প্রদেশে মৃতের সংখ্যা ৫৬ থেকে বেড়ে ৭৬ এ গিয়ে ঠেকেছে। অন্যান্য প্রদেশে চারজনের মৃত্যু হয়েছে।
চীনে সার্বিকভাবে নিশ্চিত হওয়া আক্রান্তের সংখ্যা ২ হাজার ৭৪৪ জন। এদের মধ্যে ৩০০ জনেরও বেশি মানুষের অবস্থা আশঙ্কাজনক। হুবেই প্রদেশে পাঁচ লাখেরও বেশি স্বাস্থ্য কর্মী এই ভাইরাস প্রতিরোধ,নিয়ন্ত্রণ এবং চিকিৎসা অভিযানে যোগদান করেছেন। এদিকে, কমপক্ষে দুই হাজার শয্যার দুটি নতুন অস্থায়ী হাসপাতাল নির্মিত হচ্ছে। এ ছাড়া মুখোশ এবং প্রতিরক্ষামূলক পোশাক তৈরি করতে জোরেসোরে কাজ চলছে কারখানাগুলোতে।
প্রসঙ্গত, গত মাসে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহানে এই ভাইরাসের উদ্ভব দেখা দেয়। ৩১ ডিসেম্বর বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ভাইরাসের বিষয়ে অবগত হয়। চীনের গণ্ডি পেরিয়ে এই ভাইরাস এখন বিশ্বের ১৩টি দেশে ছড়িয়ে পড়েছে।
- ৬ রুটে পরীক্ষামূলক বাস চলাচল শুরু আজ
- বঙ্গোপসাগরে নিম্নচাপ, বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- হজমশক্তি ভালো রাখতে পারে প্রতিদিনের এই ৫ অভ্যাস
- ধানখেতে মিলল নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ
- শিশুসন্তানকে কোলে নিয়ে মায়ের আত্মহত্যা
- জার্মানির প্রেসিডেন্ট পদে নারী দেখতে চান আঙ্গেলা ম্যার্কেল
- অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ
- ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ
- আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, ২৬ কারখানা বন্ধ ঘোষণা
- তাপপ্রবাহের নীরব শিকার অন্তঃসত্ত্বা নারী ও গর্ভের শিশু
- রানীর দিঘির পাড়: জমে আছে কত ইতিহাস, কত স্মৃতি
- ব্রেন টিউমার জয় করে অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি
- মোচার ঘণ্ট: নারকেল ও ছোলা দিয়ে বাঙালি রান্না
- বিশ্বজুড়ে তাপপ্রবাহে ঝুঁকিতে অন্তঃসত্ত্বা মা ও শিশু
- মুখ খুললেন মৃত্যুদণ্ড কার্যকর থেকে বেঁচে যাওয়া ক্রিস্টা পাইক
- তাপপ্রবাহের নীরব শিকার অন্তঃসত্ত্বা নারী ও গর্ভের শিশু
- এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- বিশ্বজুড়ে তাপপ্রবাহে ঝুঁকিতে অন্তঃসত্ত্বা মা ও শিশু
- আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, ২৬ কারখানা বন্ধ ঘোষণা
- এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ
- অনলাইনে দ্রুত এইএসসির ফল জানবেন যেভাবে
- ব্রেন টিউমার জয় করে অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি
- এইচএসসির ফল প্রকাশ: কোন বোর্ডে পাসের হার কত
- গোমতীর তীরে নজরুলের প্রেম, বিরহ ও অমর সৃষ্টির গল্প
- মুখ খুললেন মৃত্যুদণ্ড কার্যকর থেকে বেঁচে যাওয়া ক্রিস্টা পাইক
- মোচার ঘণ্ট: নারকেল ও ছোলা দিয়ে বাঙালি রান্না
- আজ এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, জানবেন যেভাবে
- পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা
- এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ











