চীনে কয়েকদফা ভূকম্পন, নিহত ৩
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫১ পিএম, ২৩ মে ২০২১ রবিবার
ছবি: ইন্টারনেট
কয়েক দফা ভূমিকম্প ও আফটার শকে কেঁপে উঠেছে চীনের ইউনান ও কিংহায় প্রদেশ। এতে অন্তত তিনজন নিহত ও ৩৩ জন আহত হয়েছেন। চীনের এ দুই প্রদেশই ভূমিকম্পপ্রবণ অঞ্চল বলে পরিচিত।
রিখটার স্কেলে ৬.৪ মাত্রার প্রথম দফায় ভূমিকম্পটি আঘাত হানে ইউনানে, স্থানীয় সময় শুক্রবার রাত ১০টার কিছু আগে। এরপর সেখানে অন্তত দুটি আফটারশক অনুভূত হয়েছে।
এতে সেখানে অন্তত তিনজন নিহত হন ও ২৮ জন আহত হন। চীনা গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ভূমিকম্পে অন্তত ১৯২টি ঘর ভেঙে পড়েছে। পার্বত্য এই অঞ্চলের প্রায় ২০ হাজার লোককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
এর কয়েকঘণ্টা পরই ইউনান থেকে ১২০০ কিলোমিটার দূরে কিংহায় প্রদেশ কেঁপে ওঠে ৭.৪ মাত্রার ভূমিকম্পে। এতে অন্তত দুটি ব্রিজ ধসে পড়েছে ও একটি মহাসড়কের দুটি অংশ বড় ধরনের ক্ষতি হয়েছে।
স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে ভূমিকম্পের কারণে ঘরের সিলিং ফ্যানগুলো দুলছে ও তাক থেকে ফুলদানি পড়ে যাচ্ছে। এছাড়া আতঙ্কিত মানুষজনকে ছোটাছুটিও করতে দেখা যায় ভিডিওতে।
চীনের প্রতিনিয়তই ভূমিকম্প আঘাত হানে, বিশেষ করে এর পার্বত্যঅঞ্চলে। ২০০৮ সালে সিচুয়ান প্রদেশে ৭.৯ মাত্রার একটি ভূমিকম্পে প্রায় ৮৭ হাজার ও মানুষ নিহত হয়।
-জেডসি
- কুমিল্লা শহরে রানীর দিঘির পাড়ে নজরুল স্মৃতি, অবহেলার ছাপ স্পষ্ট
- আজ ক্যাটি পেরির ৪২তম জন্মদিন, গড়েছেন কোটি ডলারের সাম্রাজ্য
- ৩০ বছরেই ৩২ হাজার কোটির মালিক! কে এই নারী?
- ১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি
- টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত
- দূষণে বিশ্বের শীর্ষ পাঁচে রাজধানী ঢাকা
- সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন
- কিংবদন্তি অভিনেত্রী অপর্ণা সেনের জন্মদিন আজ
- এআই দিয়ে ছবি তৈরি করে যেভাবে আয় করবেন
- রুমিন-ওসি বাগ্বিতণ্ডা: থানায় যাওয়া ব্যক্তিদেরতালিকা করছে পুলিশ
- তেল ছাড়াই আলুর পরোটা, জেনে নিন তৈরির পদ্ধতি
- এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর
- আবারও বিক্ষোভে উত্তাল ফ্রান্স, আটক ১০০০
- শুভ প্রবারণা পূর্ণিমা আজ, ভিক্ষুদের বর্ষাবাসের সমাপ্তি
- আজ লক্ষ্মীপূজা, লক্ষ্মী ধনসম্পদ ও ঐশ্বর্যের প্রতীক
- বিদ্রোহী কবি নজরুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই গল্প
- আজ ক্যাটি পেরির ৪২তম জন্মদিন, গড়েছেন কোটি ডলারের সাম্রাজ্য
- কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দের প্রয়াণ দিবস আজ
- কমছে না পোলাওয়ের চাল ও আটা-ময়দার দাম
- কুমিল্লা শহরে রানীর দিঘির পাড়ে নজরুল স্মৃতি, অবহেলার ছাপ স্পষ্ট
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- ৩০ বছরেই ৩২ হাজার কোটির মালিক! কে এই নারী?
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, ৩ জনের প্রাণহানী
- কিংবদন্তি অভিনেত্রী অপর্ণা সেনের জন্মদিন আজ
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- আজ লক্ষ্মীপূজা, লক্ষ্মী ধনসম্পদ ও ঐশ্বর্যের প্রতীক
- ক্যানসারের কাছে হার মানলেন মডেল ও অভিনেত্রী তুলনা
- শুভ প্রবারণা পূর্ণিমা আজ, ভিক্ষুদের বর্ষাবাসের সমাপ্তি
- মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার










