চীনে প্রবেশের অনুমতি মেলেনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিদের
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৬ পিএম, ৬ জানুয়ারি ২০২১ বুধবার
ছবি: ইন্টারনেট
করোনার উত্স সন্ধানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ১০ সদস্যের বৈজ্ঞানিক দলের চীনে যাওয়ার কথা ছিল। কিন্তু চীনের তরফে প্রয়োজনীয় অনুমতি না মেলায় শেষ মুহূর্তে সেই সফর বাতিল হয়ে যায়। চীনের এই ভূমিকায় হতাশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম ঘেব্রেয়েসুস।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি দলের সদস্য, আন্তর্জাতিক করোনাভাইরাস বিশেষজ্ঞদের ঢোকার অনুমতি দেয়নি চীন। মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান চীনের ভূমিকায় হতাশা ব্যক্ত করে জানান, অনুমতি দেওয়ার বিষয়টি ঝুলিয়ে রেখেছে বেইজিং। ফলে, একদম শেষ মুহূর্তে সফর বাতিল করতে হয়। খবর সিএনএনের
তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি দলের দুই বিশেষজ্ঞ ইতিমধ্যেই চীনে রওনা দিয়েছেন। বেইজিং সিদ্ধান্ত ঝুলিয়ে রাখলে ওই দুজনকেও ফিরে যেতে হবে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, গত ২৪ ঘণ্টায় আন্তর্জাতিক বৈজ্ঞানিক দলের সদস্যরা তাদের দেশ থেকে চীনে রওনা দিয়েছেন। কিন্তু আমরা জানতে পারলাম, এজন্য যে অনুমতি দরকার, চীনা কর্মকর্তারা তা দেননি।
টেড্রোসের বক্তব্য, চীনা সরকারের সঙ্গে কথা বলেই সফরের বিষয়টি চূড়ান্ত করা হয়েছিল। এই সফরের প্রস্তুতি যৌথভাবেই নেয়া হয়েছিল। এরপরও সফর অনিশ্চিত হয়ে পড়ায় তিনি হতাশ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে এই মিশন কতটা গুরুত্বপূর্ণ তা জানিয়ে তিনি বলেন, অনুমতি আদায়ে আমরা চীনা কমকর্তাদের সঙ্গে কথা চালিয়ে যাচ্ছি। ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম নোভেল করোনাভাইরাস সংক্রমণের কথা জানা যায়।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম থেকেই দাবি করে আসছে, চীন থেকে গোটা বিশ্বে প্রাণঘাতী এই ভাইরাস ছড়িয়ে পড়েছে। ডোনাল্ড ট্রাম্প তো কোভিড-১৯ কে চীনা ভাইরাস হিসেবেই উল্লেখ করেছেন।
যদিও, চীন তা মানতে চায়নি। আমেরিকার দাবি নস্যাত্ করে বেইজিংয়ের দাবি, করোনার উত্স নির্দিষ্ট কোনো একটা জায়গা নয়। একাধিক উত্স থেকে কোভিড-১৯ ভাইরাস ছড়িয়েছে।
করোনা নিয়ে এই চাপানউতোরের মধ্যেই গত বছর মে মাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সিদ্ধান্ত নেয় তারা স্বাধীন ও নিরপেক্ষভাবে এই ভাইরাসের উত্স সন্ধান করবে। চীনসহ বিশ্বের একাধিক দেশে যাবেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞরা। সেই মতো বিভিন্ন দেশের ১০ জন বিজ্ঞানীকে নিয়ে একটি বিশেষজ্ঞ দল তৈরি করে এই সংস্থা। সেই প্রতিনিধি দলেরই চীনে যাওয়ার কথা ছিল।
-জেডসি
- শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- মাইকেল মধুসূদন দত্তের ১৫৩তম মৃত্যুবার্ষিকী আজ
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্য
- বাগদান সারলেন অভিনেত্রী নাজনীন নীহা!
- প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার
- বিদায় হবে আর্জেন্টিনার, কাপ জিতবে পর্তুগাল: নানা কোয়াকু
- ইরান যুদ্ধে ট্রাম্প সম্পূর্ণ ব্যর্থ: নিউজার্সির গভর্নর
- দেশের বেশকিছু অঞ্চলে ফের ভূমিকম্প অনুভূত
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম
- ফেসবুকে ভাইরাল কন্যাশিশুটির পরিচয় জানা গেলে
- আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু










