চীনে ভাইরাস প্রতিরোধে পদক্ষেপ জোরদার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১১ পিএম, ২৬ জানুয়ারি ২০২০ রবিবার
চীনে ভাইরাস সংক্রমণে ৫৬ জনের মুত্যুর পর তা প্রতিরোধে পদক্ষেপ জোরদার করা হয়েছে। দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এ ভাইরাস সংক্রমণকে ‘ভয়াবহ’ হুমকি হিসেবে ঘোষণার পর রোববার তা প্রতিরোধে ভ্রমণ নিষেধাজ্ঞা আরো কঠোর করা হয়েছে। খবর : বাসস এর।
চীনের মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশের লাখ লাখ লোক ভাইরাস সংক্রমণে সবচেয়ে ঝুঁকির মধ্যে রয়েছে। ভাইরাসে নতুন করে ১৫ জন মারা গেছে। এ নিয়ে গোটা দেশে ভাইরাস সংক্রমণে ৫৬ জনের মুত্যু এবং প্রায় দুই হাজার লোক সংক্রমিত হয়েছে। এ ভাইরাসে উহানে বেশীরভাগ লোক মারা গেছে।
এদিকে ভাইরাসটি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। ফ্রান্স, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের মতো দূরবর্তী দেশসহ প্রায় এক ডজনেরও বেশী দেশে ভাইরাস সংক্রমণ সনাক্ত করা হয়েছে।
হুবেইয়ের রাজধানী উহানের রাস্তায় যানবাহন চলাচল বন্ধে রোববার থেকে আরো কঠোরতা আরোপ করা হয়েছে। নগরীটিতে ১ কোটি ১০ লাখ লোক বসবাস করছে।
উহানের এক হোটেল কর্মী টেলিফোনে এএফপিকে বলেন, তিনি পায়ে হেঁটে কর্মস্থলে এসেছেন,গাড়ী চলাচল বন্ধ হয়ে যাওয়ায় আজ সকাল থেকেই উহানের রাস্তা মরুভূমির মতো ফাঁকা হয়ে পড়েছে। কর্তৃপক্ষ দেশের অন্যান্য অংশে ভ্রমণ ও চলাচল বন্ধ করে দিচ্ছে।
রোববার বেইজিং থেকে দূরপাল্লার বাস সার্ভিস বন্ধ করে দেয়া হয়েছে। বেইজিং থেকে কোন বাস ছাড়ছেও না এবং প্রবেশ করতেও দেয়া হচ্ছে না। এই নগরীতে প্রায় দুই কোটি লোক বসবাস করছে।
এদিকে ভাইরাস সংক্রমণের কেন্দ্রস্থল উহানে আটকে পড়া মার্কিন নাগরিকদের উদ্ধারে বিমান পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র।রোববার মার্কিন পররাষ্ট্র দপ্তর এ কথা জানায়। মঙ্গলবার মার্কিন নাগরিকদের নিয়ে ফ্লাইট উহান ত্যাগ করবে এবং তাদের সানফ্রান্সিসকো নিয়ে যাওয়া হবে।
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ঋতুপর্ণার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী









