ঢাকা, সোমবার ২২, জুন ২০২৬ ৬:০০:৫৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’ বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার

চীনে ১৩৩ আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:৫৭ পিএম, ২১ মার্চ ২০২২ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চীনের বেসরকারি বিমান পরিবহন সংস্থা চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের একটি বিমান দেশটির দক্ষিণাঞ্চলীয় পার্বত্য এলাকায় বিধ্বস্ত হয়েছে। বিমানটিতে ১৩৩ জন আরোহী ছিলেন বলে জানা গেছে। 

আজ সোমবার সকালে রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল সিসিটিভির এক প্রতিবেদনে বলা হয়, গুয়াংশি অঞ্চলের পাহাড়ে বিমানটি বিধ্বস্ত হয়েছে।

বিমানের আরোহীদের ভাগ্যে কী ঘটেছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, বিমানটি বিধ্বস্ত হওয়ার পরপরই সেটিতে আগুন ধরে যায়। দুর্ঘটনাস্থল থেকে ব্যাপক ধোঁয়া উড়ছিল।

বিমানবন্দরের কর্মকর্তাদের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম বলেছে, চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭ বিমানটি কুনমিং শহর থেকে স্থানীয় সময় বেলা ১টার দিকে উড্ডয়ন করেছিল। বিমানটির গন্তব্য ছিল গুয়াংঝু শহর।
 
সিসিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাস্থলে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। তবে হতাহতের ব্যাপারে এখনও পরিষ্কার কোনো তথ্য পাওয়া যায়নি।

ফ্লাইটরাডার২৪ এর তথ্য অনুযায়ী, ছয় বছর ধরে যাত্রীসেবা দিয়ে আসা ৭৩৭-৮০০ বিমানটির বিধ্বস্ত হওয়ার কারণ সম্পর্কে এখন পর্যন্ত কোনো কিছু জানা যায়নি।

ফ্লাইট ট্র্যাকার এই ওয়েবসাইট বলছে, বিমানটি উড্ডয়নের পর সর্বশেষ অবস্থান শনাক্ত হয়েছিল ২টা ২২ মিনিটে। সেই সময় গুয়াংশির উঝৌ এলাকার আকাশে ৩ হাজার ২২৫ ফুট উচ্চতায় ঘণ্টায় ৬৯৬ কিলোমিটার (৩৭৬ নট) গতিবেগে বিমানটি চলছিল।