ঢাকা, রবিবার ০১, নভেম্বর ২০২৬ ১০:৫২:০৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ধানখেতে মিলল নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা এইচএসসির ফল প্রকাশ: কোন বোর্ডে পাসের হার কত এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ

চীনে ৫৭১ জন করনাভাইরাসে আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৩৩ পিএম, ২৩ জানুয়ারি ২০২০ বৃহস্পতিবার

চীনে ৫৭১ জন করনাভাইরাসে আক্রান্ত

চীনে ৫৭১ জন করনাভাইরাসে আক্রান্ত

চীনে করনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়ছে। দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ বৃহস্পতিবার ঘোষণা দিয়েছে, প্রাদেশিক পর্যায়ের ২৫টি বিভিন্ন এলাকায় বুধবার (২০১৯-এনসিওভি) এ ভাইরাসে ৫৭১ জনের আক্রান্তের বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।

জাতীয় স্বাস্থ্য কমিশন (এনএইচসি) জানিয়েছে, এছাড়া ৩৯৩ জন আক্রান্তের ঝুঁকিতে রয়েছে বলে জানা গেছে।

চীনের শুধুমাত্র হুবেই প্রদেশে ১৭ জনের মৃত্যুর উল্লেখ করে এনএইচসি জানায়, বুধবার সেখানে নতুন করে ১৩১ জন নিশ্চিতভাবে আক্রান্ত ও ২৫৭ জন আক্রান্তের আশঙ্কায় রয়েছে।