চীনের করোনার টিকা নিলেন কিম জং
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৪ পিএম, ১ ডিসেম্বর ২০২০ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
বর্তমান সময়ে বেশ্বের সবচেয়ে আলোচিত সমালোচিত উত্তর কোরীয় নেতা কিম জং উন ও তার পরিবারকে করোনা ভাইরাসের পরীক্ষামূলক টিকা সরবরাহ করেছে চীন। কিন্তু কোন কোম্পানি এই টিকা সরবরাহ করেছে বা তার নিরাপত্তাও নিশ্চিত করা হয়েছে কিনা; তা এখন পর্যন্ত জানা সম্ভব হয়নি। বার্তা সংস্থা রয়টার্সের খবরে এমন তথ্য মিলেছে।
আজ মঙ্গলবার (০১ ডিসেম্বর) জাপানি গোয়েন্দা সংস্থার দুটি অজ্ঞাত সূত্রের বরাতে যুক্তরাষ্ট্রের এক বিশ্লেষক এমন দাবি করেন।
ওয়াশিংটনের থিংকট্যাংক সেন্টার ফর ন্যাশনাল ইন্টারেস্টের উত্তর কোরিয়া বিষয়ক বিশেষজ্ঞ হ্যারি কাজিয়ানস বলেন, কিমসহ উত্তর কোরিয়ার বেশ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে টিকা দেওয়া হয়েছে।
১৯ফোর্টিফাইভ নামের একটি অনলাইন নিউজপোর্টালে এক নিবন্ধে কাজিয়ানিস বলেন, কিম পরিবারের উচ্চ পদস্থ কয়েকজন কর্মকর্তাকে গত দুই থেকে তিন সপ্তাহের মধ্যে এই টিকার সরবরাহ করা হয়েছে। চীন সরকারের টিকা উদ্ভাবনকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাদের এই টিকা দেওয়া হয়।
যুক্তরাষ্ট্রের চিকিৎসাবিজ্ঞানী পিটার জে হোটেজকে উদ্ধৃত করে কাজিয়ানিস বলেছেন, কমপক্ষে তিনটি চীনা প্রতিষ্ঠান করোনার টিকা তৈরি করছে। এর মধ্যে রয়েছে সিনোভ্যাক বায়োটেক লিমিটেড, ক্যানসিনো ও সিনোফার্ম গ্রুপ।
সিনোফার্ম জানিয়েছে, চীনে প্রায় ১০ লাখ মানুষকে টিকা দিয়েছে তারা। তবে এ তিন প্রতিষ্ঠানের পক্ষ থেকে এখনো তাদের পরীক্ষামূলক টিকার তৃতীয় পর্যায়ে ফলাফল ঘোষণা করা হয়নি। এমনকি উত্তর কোরিয়ার পক্ষ থেকে তাদের দেশে করোনার সংক্রমণ শনাক্তের কোনো তথ্যও প্রকাশ করা হয়নি।
তবে দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থা (এনআইএস) বলছে, উত্তর কোরিয়া চীনের সঙ্গে ব্যবসা-বাণিজ্য করায় তাদের দেশে করোনার সংক্রমণের বিষয়টি উড়িয়ে দেওয়া যায় না। চীনে করোনার উৎপত্তি হয়েছিল। তবে গত জানুয়ারি মাসেই সীমান্ত বন্ধ করে দেয় উত্তর কোরিয়া।
-জেডসি
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- জয়া বললেন,‘ম্যাজিক তৈরি করা যায় না’
- ব্রাজিলের ঘাম ঝরানো জাপানি গোলরক্ষক, কে এই সুজুকি?
- যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল
- শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- মাইকেল মধুসূদন দত্তের ১৫৩তম মৃত্যুবার্ষিকী আজ
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্য
- বাগদান সারলেন অভিনেত্রী নাজনীন নীহা!
- বাগদান সারলেন অভিনেত্রী নাজনীন নীহা!
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- বিদায় হবে আর্জেন্টিনার, কাপ জিতবে পর্তুগাল: নানা কোয়াকু
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম
- ফেসবুকে ভাইরাল কন্যাশিশুটির পরিচয় জানা গেলে
- শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোতে কানাডা, বিদায় দ. আফ্রিকা
- আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার
- দেশের বেশকিছু অঞ্চলে ফের ভূমিকম্প অনুভূত











