ঢাকা, শনিবার ০৭, ফেব্রুয়ারি ২০২৬ ১০:২৭:৩০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ভেনেজুয়েলায় নির্বাচন এ বছর হতে পারে: মাচাদো দেশে পৌঁছেছে চার লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট পে-স্কেল বাস্তবায়নের দাবি, সরকারি কর্মচারীরা যমুনার দিকে সিকিমে দফায় দফায় ভূমিকম্প, বাংলাদেশেও অনুভূত একজনের সংস্থা ‘পাশা’ দিচ্ছে ১০ হাজার পর্যবেক্ষক

চীনের পাঠানো চিকিৎসা সরঞ্জাম আসছে আজ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৮ পিএম, ২৬ মার্চ ২০২০ বৃহস্পতিবার

চীনের পাঠানো চিকিৎসা সরঞ্জাম আসছে আজ

চীনের পাঠানো চিকিৎসা সরঞ্জাম আসছে আজ

করোনাভাইরাস মোকাবেলায় চীনের প্রতিশ্রুত চিকিৎসা সরঞ্জামাদি এসে পৌঁছাবে আজ বৃহস্পতিবার।

গত মঙ্গলবার ঢাকার চীনা দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেইজে এক পোস্টে বলা হয়, ‘চীন সরকারের একটি বিশেষ বিমানে করে ১০ হাজার টেস্ট কিটস ও চিকিৎসকদের জন্য ১০ হাজার পিপিই (পার্সনাল প্রোটেকশন এক্যুইপমেন্ট) এবং ১ হাজার থার্মোমিটারসহ চিকিৎসা সরঞ্জামাদির দ্বিতীয় চালান ২৬ মার্চ ঢাকায় এসে পৌঁছাবে।’

১৭ মার্চ, ঢাকাস্থ চীনা দূতাবাস বাংলাদেশে বিপুল পরিমাণ টেস্ট কিটসসহ মহামারী মোকাবিলার জন্য জরুরি চিকিৎসা সরঞ্জামাদি দেওয়ার তার সরকারের সিদ্ধান্তের কথা ঢাকার সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জানিয়েছিল।

চীনা দূতাবাসের এক কর্মকর্তা জানান, এর আগে সামরিক সরঞ্জামাদিও প্রথম চালান হিসেবে চীনা দূতাবাস বাংলাদেশ কর্তৃপক্ষে ৫শ’র বেশি কোভিক-১৯ টেস্ট কিটস হস্তান্তর করে।