ঢাকা, বুধবার ০৮, জুলাই ২০২৬ ১১:১২:৪৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয় ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা বান্দরবানের সব পর্যটন কেন্দ্র ঘোষণা

চীনের প্রথম নারী ট্রাক্টর চালক মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৪ পিএম, ১৭ জানুয়ারি ২০২০ শুক্রবার

চীনের প্রথম নারী ট্রাক্টর চালক লিয়াং জুন

চীনের প্রথম নারী ট্রাক্টর চালক লিয়াং জুন

চীনের প্রথম নারী ট্রাক্টর চালক লিয়াং জুন সোমবার মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। ১৯৪৮ সালে লিয়াং জুন যখন ট্রাক্টর চালানো শেখার ক্লাসে যোগ দেন। সেখানে তিনি ছিলেন একমাত্র নারী। পরবর্তীতে একজন জাতীয় ব্যক্তিত্বে পরিণত হয়েছিলেন তিনি।

১৯৪৮ সালে স্থানীয় একটি স্কুলে ট্রাক্টর চালানো প্রশিক্ষণ দেয়া শুরু হলে তিনি তাতে ভর্তি হয়ে যান।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ঐ ক্লাসে ৭০জন প্রশিক্ষণার্থী ছিলেন, যেখানে লিয়াং জুন ছিলেন একমাত্র নারী। প্রশিক্ষণ শেষে তিনি হন চীনের প্রথম প্রশিক্ষিত নারী ট্রাক্টর চালক।

এর এক বছর পরে কমিউনিস্ট নেতা মাও শে তুং গণ-প্রজাতান্ত্রিক চীন গঠনের ঘোষণা দেন। তার এক যুগেরও বেশি সময় পরে, চীনের এক ইউয়ান (চীনের মুদ্রা) ব্যাংক নোটের গায়ে জুনের ছবি ছাপানো হয়, যেখানে তাকে হাসিমুখে ট্রাক্টর চালাতে দেখা যাচ্ছে।

এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘কেউই গাড়ি চালাতে পারত না, আমিও না আর সেটা শিখেছিলাম বলে জীবনে আমার কোন আফসোস নেই।’

লিয়াং জুনের জন্ম ১৯৩০ সালে চীনের প্রত্যন্ত হেইলংজিয়াং প্রদেশের এক হতদরিদ্র পরিবারে। শুরুতে কৃষিজমিতে সাহায্য করার পাশাপাশি গ্রামের একটি স্কুলে পড়াশোনা করতেন তিনি।