ঢাকা, সোমবার ১৯, অক্টোবর ২০২৬ ১৯:৩৮:১৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০ মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা

চুমকিকে সভাপতি এবং শিলাকে জিএস করে মহিলা লীগের নতুন কমিটি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৩৫ পিএম, ২৬ নভেম্বর ২০২২ শনিবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

মেহের আফরোজ চুমকীকে সভাপতি এবং শবনম জাহান শিলাকে সাধারণ সম্পাদক করে আগামী তিন বছরের জন্য বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়েছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ শনিবার রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যাণে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সম্মেলন শেষে তিন বছরের জন্য এই কমিটি ঘোষণা করেন।
এছাড়াও তিনি  ঢাকা মহানগর দক্ষিণ মহিলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে সাবেরা বেগম ও সাধারণ সম্পাদক হিসেবে পারুল আক্তার এবং ঢাকা মহানগর উত্তর মহিলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে  শাহিদা তারেক দীপ্তি  ও সাধারণ সম্পাদক হিসেবে হাসিনা বারীর নাম ঘোষণা করেন।
এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য হিসেবে সিমিন হোসেন রিমি এবং মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে  জাহানারা বেগমের নাম ঘোষনা করেন।