চুল পড়া কমাবে এই ৩ উপাদান
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:০৮ পিএম, ২৮ আগস্ট ২০২২ রবিবার
ফাইল ছবি
চুল পড়ার সমস্যা বাড়লে চুলের সৌন্দর্য তো নষ্ট হয়ই, সেইসঙ্গে এটি বিভিন্ন অসুখের লক্ষণও প্রকাশ করতে পারে। তাই চুল পড়ার পরিমাণ বাড়লে নিজের প্রতি আরও বেশি যত্নশীল হতে হবে। বাইরে থেকে যত্ন তো নেবেনই, খাবারের তালিকায়ও যোগ করতে হবে কিছু খাবার। কিছু খাবার আছে যেগুলো খেলে চুল পড়ার সমস্যা অনেকটাই কমে।
চুল পড়ার সমস্যা কমাতে কিছু খাবার বাদ দিতে হবে, যেগুলো চুলের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। অতিরিক্ত মসলাদার, ভাজাপোড়া, অতিরিক্ত তেলযুক্ত খাবার বাদ দিতে হবে খাবারের তালিকা থেকে। সতেজ ও পুষ্টিকর খাবার খেতে হবে। পর্যাপ্ত পানি পান করতে হবে। এছাড়াও বিশেষ তিনটি খাবার আপনাকে চুল পড়া থেকে মুক্তি দিতে পারে। চলুন জেনে নেওয়া যাক-
মেথি খাওয়ার উপকারিতা
চুল পড়ার সমস্যা বন্ধ করতে অন্যতম কার্যকরী খাবার হলো মেথি। এটি বিভিন্ন ধরনের খাবার তৈরিতে ব্যবহার করা যায়। সবজির ফোড়ন হিসেবে রাখতে পারেন মেথির ব্যবহার। সালাদে মেথির গুঁড়া খেতে পারেন। খাওয়া ছাড়াও এটি চুলের যত্নে ব্যবহার করা যায়। সেজন্য অল্প নারকেল তেলে মেথি দিয়ে গরম করে নিতে হবে। তারপর ঠান্ডা করে তা মাথায় লাগিয়ে নিতে হবে। আলতো হাতে মাথার ত্বকে ম্যাসাজ করে নেবেন। এভাবে সারারাত রেখে পরদিন গোসল করে নেবেন।
অলিভ বীজ খাওয়ার উপকারিতা
চুলের যত্নে উপকারী খাবার হলো অলিভ বীজ। চুলের যেকোনো সমস্যা দূর করতে কাজ করে এটি। এক চামচ অলিভ বীজ দুধের সঙ্গে ভিজিয়ে খেতে পারেন। নারিকেল এবং ঘি দিয়ে তৈরি লাড্ডুতে ব্যবহার করতে পারেন অলিভ বীজ। পুষ্টিবিদরা বলেন, এতে সবচেয়ে ভালো ফল পাওয়া যায়। কেমো চললে চুল ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। সব চুলই প্রায় উঠে যায়। এই সময়েও চুল গজানোর জন্য অলিভ বীজ খাওয়ার পরামর্শ দেন পুষ্টিবিদরা।
জায়ফল কেন খাবেন
চুলের যত্নে খাবারের তালিকায় জায়ফল যোগ করার পরামর্শ দেন পুষ্টিবিদরা। এক গ্লাস হালকা গরম দুধের সঙ্গে এক চিমটি জায়ফল মিশিয়ে খেয়ে নিন। আবার এই জায়ফল নাইটক্যাপ হিসেবেও ব্যবহার করতে পারেন। জায়ফলে থাকা ভিটামিন বি৬, ফলিক অ্যাসিড এবং ম্যাগনেসিয়াম চুল পড়া বন্ধ করে। সেইসঙ্গে এটি চুলের ডগা ভেঙে যাওয়া প্রতিরোধ করে।
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে

