চুয়াডাঙ্গায় সন্তানকে হত্যা করলেন মা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:১১ পিএম, ১৭ জুন ২০১৯ সোমবার
ছবি: সংগৃহীত
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় দুই বছরের শিশুসন্তানকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে এক মায়ের বিরুদ্ধে। নিহত শিশুর নাম স্নেহা। সোমবার ভোরে উপজেলার জেহালা সোনাতনপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশু স্নেহা একই এলাকার পল্লী চিকিৎসক মামুনুর রশিদের ছোট মেয়ে।
এদিকে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ মা শামিমা আক্তার সায়মাকে আটক করেছে।
আলমডাঙ্গা থানার এসআই জিয়াউর রহমান জানান, সোমবার ভোরে আলমডাঙ্গা উপজেলার সোনাতনপুর গ্রামে মা তার শিশুকন্যাকে গলা কেটে হত্যা করে। খবর পেয়ে শিশু স্নেহার গলাকাটা মরদেহ উদ্ধার করে আলমডাঙ্গা থানায় আনা হয়। এ সময় হত্যার কাজে ব্যবহৃত ধারালো বটি উদ্ধার করা হয়।
নিহত শিশু স্নেহার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। মা শামিমা আক্তার সায়মাকে আটক করে আলমডাঙ্গা থানায় নেয়া হয়েছে।
আলমডাঙ্গা থানার ওসি মুন্সি আসাদুজ্জামান জানান, মা শামিমা আক্তার সায়মার মাথায় সমস্যা রয়েছে বলে স্বজন ও গ্রামের লোকেরা দাবি করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মা সায়মা তার শিশুকন্যাকে হত্যার কথা স্বীকার করেছেন। এ ব্যাপারে থানায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।
-জেডসি
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- এই গরমে লিচুর জুস, কিভাবে বানাবেন জেনে নিন
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি
- সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার



