ঢাকা, বৃহস্পতিবার ২৩, জুলাই ২০২৬ ১৫:৪১:৩৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা

চেক জালিয়াতির মামলায় ববিতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২০ পিএম, ৮ মার্চ ২০২২ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

তিনটি চেক জালিয়াতির মামলায় দণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগ নেত্রী ববিতা বড়ুয়াকে (৪৮) গ্রেপ্তার করেছে চট্টগ্রামের কোতোয়ালি থানা পুলিশ। গতকাল সোমবার (৭ মার্চ) নগরের লাভলেইনের আবেদীন কলোনির বাসা তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ববিতা বড়ুয়া চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। এ ছাড়া তিনি বৌদ্ধ ধর্ম কল্যাণ ট্রাস্টের কোষাধ্যক্ষ পদে রয়েছেন।

পুলিশ জানায়, চেক জালিয়াতির অভিযোগে ২০২১ সালে তার বিরুদ্ধে তিনটি মামলায় বিভিন্ন মেয়াদে সাজা দেন আদালত। ওইসব মামলায় তাকে ২০ লাখ টাকা জরিমানাও করা হয়।

কোতোয়ালি থানার ওসি নেজাম উদ্দিন জানিয়েছেন, চেক জালিয়াতির তিনটি মামলায় সাজাপ্রাপ্ত ববিতা বড়ুয়াকে তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়। পরে মহানগর যুগ্ম দায়রা জজ আদালতে তোলা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।