চৌদ্দগ্রামে ইটভাটায় নিহতদের পরিবার পাবে ১ লাখ, আহতরা ৫০ হাজার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৬ পিএম, ২৬ জানুয়ারি ২০১৯ শনিবার
ফাইল ছবি
কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩ শ্রমিকের প্রত্যেকের পরিবারকে এক লাখ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছে শ্রম মন্ত্রণালয়। আজ শনিবার মন্ত্রনালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
শুক্রবার কুমিল্লার চৌদ্দগ্রামে একটি ইটভাটার মেসে কয়লাবাহী ট্রাক উল্টে পড়ে ঘুমন্ত ১৩ জন শ্রমিক নিহত হয়। এ ঘটনায় আহত হয় আরও দুজন। ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার গোলপাশা ইউনিয়নের করিমপুরের (দোসরী) কাজী অ্যান্ড কোং ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মাহফুজ জানান, কয়লা আনলোড করার সময় ট্রাকটি পেছনের দিকে যেতেই হঠাৎ উল্টে গিয়ে ভাটার লেবার শেডের ঘুমন্ত শ্রমিকদের ওপর পড়ে। এতে চাপা পড়ে ঘটনাস্থলেই ১২ শ্রমিক নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও একজন। ওই শেডে ১৫ জন শ্রমিক ঘুমাতেন।
ঘটনাস্থলে নিহতরা হলেন- নীলফামারী জেলার জলঢাকা উপজেলার নিজপাড়া গ্রামের সুরেশচন্দ্র রায়ের ছেলে রঞ্জিতচন্দ্র রায় (৪৫), তার ভাই তরুণচন্দ্র রায় (২৫), একই গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে মো. সেলিম (২৮), অমলচন্দ্র রায়ের ছেলে দীপুচন্দ্র রায় (১৯), কিশোরচন্দ্র রায়ের ছেলে শংকরচন্দ্র রায় (২১), রাম প্রসাদের ছেলে বিপ্লব রায় (১৯), কামিক্ষার ছেলে অজিত রায় (২০), শিমুলবাড়ি গ্রামের মনোরঞ্জনচন্দ্র রায় (১৯), একই গ্রামের খোকাচন্দ্র রায়ের ছেলে মৃণালচন্দ্র রায় (২১), পাঠানপাড়া গ্রামের নূর আলমের ছেলে মোরসালিন (১৮), একই গ্রামের ফজলুল করিমের ছেলে শামসু (১৮), রাজবাড়ি গ্রামের খোকাচন্দ্র রায়ের ছেলে বিকাশচন্দ্র রায় (২৮) এবং ধলুচন্দ্র রায়ের ছেলে কনকচন্দ্র রায় (২৫)। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রঞ্জিতচন্দ্র রায়।
অপরদিকে গুরুতর আহত দুজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে।
এদিকে ১৩ শ্রমিক নিহতের ঘটনায় দুটি তদন্ত কমটি গঠন করা হয়েছে। একটি জেলা প্রশাসন ও অপরটি পুলিশ প্রশাসনের। জেলা প্রশাসনের চার সদস্যের কমিটিকে সাত দিনের এবং পুলিশের তিন সদস্যের কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
কমিটিতে কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক কায়জার মাহমুদ ফারাবীকে প্রধান করা হয়েছে। আর পুলিশের তদন্ত কমিটির প্রধান করা হয়েছে অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুনকে।
জানা গেছে, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্তের পর প্রত্যেকের লাশ নিজ নিজ গ্রামের বাড়িতে পাঠানো হয়। ট্রাকের চালক ও হেলপার পলাতক রয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ব্রিকফিল্ডের পরিচালক এনায়েত হোসেন সোহেলও পলাতক।
জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত প্রত্যেকের পরিবারকে ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেয়া হয়েছে। আজ শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিহত প্রত্যেক পরিবারকে ১ লাখ টাকা ও আহতদের প্রত্যেককে ৫০হাজার টাকা দেয়ার ঘোষণা দেয়া হল।
- `স্টার্টআপে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা সহায়তা দেবে সরকার`
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ
- ‘বউ’ বানানোর নামে নারীদের চীনে পাচার
- জলাবদ্ধতায় চলাচলে যেসব ভুলে ঘটতে পারে দুর্ঘটনা, সতর্ক হোন
- ডায়াবেটিস নিয়ন্ত্রণসহ আরও যেসব উপকার করে আমলকি
- সেমিফাইনালে স্পেন নাকি ফ্রান্স জিতবে কে, জানালো এআই
- দেশের বাজারে কমল সোনার দাম
- বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪
- ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল
- টানা বৃষ্টিতেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
- ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত
- রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
- ফ্রান্স বনাম স্পেন: ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল
- ফোল্ডিং আইফোন আনছে অ্যাপল, জানুন দাম ও ফিচার
- আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী
- বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ
- ঢাবির আজকের সব পরীক্ষা স্থগিত, চলবে ক্লাস
- সেই প্রতারণার মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত
- দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা
- ফ্রান্স বনাম স্পেন: ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল
- সকালে লেবুপানি পানে যে উপকার পওয়া যায়
- ফোল্ডিং আইফোন আনছে অ্যাপল, জানুন দাম ও ফিচার
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের
- বর্ষায় নারীদের যে স্বাস্থ্যঝুঁকি বাড়ে, সুস্থ থাকবেন যেভাবে
- ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল
- রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
- টানা বৃষ্টিতেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’











