‘চ্যারিয়ট অব লাইফ’ বইয়ের মোড়ক উন্মোচন
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৫৭ পিএম, ৬ ফেব্রুয়ারি ২০১৯ বুধবার
ছবি : সংগ্রহ করা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার তাঁর বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীর চেক ভাষায় অনুদিত ‘চ্যারিয়ট অব লাইফ’ বইয়ের মোড়ক উম্মোচন করেছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ তাঁর সরকারী বাসভবন গণভবনে বইটির মোড়ক উন্মোচন করেন। ‘চ্যারিয়ট অব লাইফ’ বইটি ৩৭ বছর আগে লেখকের যাপিত দুই জীবনের আত্মজীবনীমূলক বই।
জাতীয় স্বাধীনতা দিবস পুরষ্কার প্রাপ্ত এবং সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বইটি এবং লেখক সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেন, ‘ চ্যারিয়ট অব লাইফ বইটিতে ঘটনার সঙ্গে আমাদের মুক্তিযুদ্ধকে চিত্তাকর্ষকভাবে ফুটিয়ে তোলা হয়েছে, যেগুলো অনেক পরে ঘটেছিল—–এটি সুলিখিত– সাহিত্যের চমৎকার অংশ— শেষ অংশ পদ্যাকারে লেখা–এটি একটি কবিতা।’
লেখক তৌফিক-ই-ইলাহী ব্রিটিশ ভারতে জন্মগ্রহন করেন, পূর্ব পাকিস্তানে বেড়ে উঠেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং লীডস ইউনিভার্সিটিতে লেখাপড়া করেন। হাভার্ড বিশ্ববিদ্যালয় থেকে তিনি ডক্টরেট ডিগ্রী অর্জন করেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে তিনি পাকিস্তান সিভিল সার্ভিসে যোগদান করেন এবং ১৯৭১ সালে চাকুরী ছেড়ে তিনি মহান মুক্তিযুদ্ধে যোগদান করেন।
তৌফিক-ই-ইলাহী বাংলাদেশ প্রতিরক্ষা বাহিনীতে কমিশন লাভ করেন এবং ৮ নম্বর সেক্টরের সাব সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান রাখায় তিনি বীর বিক্রম খেতাব লাভ করেন।
তিনি স্বাধীনতার ঘোষনার অন্যতম সংগঠক ছিলেন এবং ১৯৭১ সালের ১৭ এপ্রিল মুজিবনগরে বাংলাদেশ সরকারের শপথ গ্রহণ করেন। সচিব হিসেবে দায়িত্ব পালন শেষে তিনি ২০০২ সালে অবসরে যান এবং ২০০৯ সালে তিনি প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ লাভ করেন। তিনি এখনও এ পদে দায়িত্ব পালন করছেন।
চ্যারিয়ট অব লাইফ স্বাধীনতার ওপর লেখা তার প্রথম বই। ‘চ্যারিয়ট অব লাইফ’ বইটি ভারতের পেঙ্গুইন রেনডম হাউজ থেকে প্রকাশিত হয়েছে। একই সঙ্গে বইটির চেক ভাষায় একটি অনুবাদও প্রকাশিত হয়েছে। পর্দার অন্তরালে কী ঘটেছিল সেনা নিয়ন্ত্রিত তত্তাবধায়ক সরকার আমলে, পেছন থেকে কারা ছিলেন সেই সরকারের সঙ্গে, তারা ক্ষমতার যে দর্প দেখিয়েছিলেন তার বিবরণও উঠে এসেছে এই বইয়ে। মুক্তিযোদ্ধা তৌফিক-ই-ইলাহী তার বইয়ে স্বাধীনতা সংগ্রাম থেকে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর পাশাপাশি ২০০৭-০৮ ’র সেই অনিশ্চিত সময়ের একটি দৃশ্যকল্প রেখেছেন তরুন প্রজন্মের সামনে।
২০১৮ সালের মার্চে বের হয় শ্রাবণ প্রকাশনীর চ্যারিয়ট অব লাইফ। এরপর ভারতের পেঙ্গুইন থেকে তা প্রকাশিত হলো।
- নাসিরের মামলায় আত্মসমর্পণ, জামিন পেলেন পরীমনি
- দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের জন্মদিন আজ
- জামিন নিতে সিএমএম আদালতে পরীমণি
- নীল ঝড়ে ধরাশায়ী ট্রাম্পের শিবির
- ঢাকা ও আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন
- বিরাটের ৩৮তম জন্মদিনে তার ১০ বিশ্বরেকর্ড, যা ভাঙা প্রায় অসম্ভব!
- নিয়োগ দেবে ব্র্যাক এনজিও, আবেদন অনলাইনে
- স্বর্ণের দামে ফের বড় লাফ
- মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- পাঁচ বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
- জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান
- ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু
- নোনা ইলিশ ভুনা: বাঙালির ঐতিহ্যবাহী স্বাদের এক অনন্য পদ
- যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন ডেমোক্র্যাট কেইশা
- ট্রাম্পের শক্ত ঘাঁটিতে ডেমোক্র্যাটদের চমক, সিনেটর হলেন অ্যানি
- ট্রাম্পের শক্ত ঘাঁটিতে ডেমোক্র্যাটদের চমক, সিনেটর হলেন অ্যানি
- সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
- ঢাকায় বাস-লেগুনা সংঘর্ষে নারীসহ প্রাণ গেল ৪ জনের
- ফারিহার স্বপ্নপূরণে পাশে দাঁড়ালো মহিলা ক্রীড়া সংস্থা
- আজ থেকে টানা ৪ দিন সারাদেশে গ্যাসের চাপ কম থাকবে
- নিত্যপণ্যের লাগামহীন দামে দিশাহারা নিম্ন ও মধ্যবিত্তরা
- আমি অবশ্যই নির্বাচনের ফল মেনে নিতে প্রস্তুত: ট্রাম্প
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ফলাফলে এগিয়ে ডেমোক্র্যাটরা
- মুক্তিযুদ্ধ জাদুঘরে জাতীয় চার নেতার প্রদর্শনী স্থগিত
- এবার শঙ্খর সিনেমায় সিয়াম-তুষি, আরও থাকছেন যারা
- স্বর্ণের দামে ফের বড় লাফ
- সম্পর্কের দূরত্ব কমাতে ক্ষমা চাইবেন যেভাবে
- জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান
- ঢাকা ও আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন
- ঘূর্ণিঝড় ‘মুরাসু’র প্রভাব কাটছে, দেশে শীতের আভাস










