ঢাকা, বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ ১১:৩৪:৪৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বৃহস্পতিবার বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

ছাত্র-জনতাকে ঘরে ফেরার আহ্বান সেনাপ্রধানের

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:০৪ পিএম, ৫ আগস্ট ২০২৪ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আন্দোলনকারী ছাত্র-জনতাকে ঘরে ফেরার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। চলমান আন্দোলনকে কেন্দ্র করে যত হত্যাকাণ্ড ও অন্যায় হয়েছে প্রতিটির বিচার হবে বলে ঘোষণা দিয়েছেন তিনি। সেই সঙ্গে দেশবাসীকে আশাহতো না হওয়ার জন্য অনুরোধ করেছেন।

সোমবার (৫ আগস্ট) বিকেল ৩টা ৫০ মিনিটে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান সেনাপ্রধান।

তিনি বলেন, প্রতিটি হত্যার বিচার হবে, প্রতিটি অন্যায়ের বিচার হবে। আপনাদের (জনগণ) সব দাবি পূরণ করা হবে।

সেনাবাহিনীর প্রতি আশা রাখার আহ্বান জানিয়ে সেনাপ্রধান বলেন, আপনারা আমাদের সহযোগিতা করেন। চলমান আন্দোলনকে কেন্দ্র করে যত হত্যাকাণ্ড হয়েছে, প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে। প্রতিটি অন্যায়ের বিচার হবে।

তিনি আরও বলেন, আমি জনগণের জানমালের দায়িত্ব নিয়েছি। আপনাদের সব দাবি পূরণ করা হবে।