ছাত্রীকে ধর্ষণের মামলায় শিক্ষক গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৬ এএম, ২ নভেম্বর ২০২২ বুধবার
ফাইল ছবি
বগুড়ায় কলেজছাত্রীকে ধর্ষণের মামলায় গৃহশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২ নভেম্বর) সকালে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (১ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ভুক্তেভোগী ছাত্রীর করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত জিন্নাতুল ইসলাম প্রামাণিক (৫৩) শহরের চকসূত্রাপুরের রানারসিটি আবাসিক এলাকার বাসিন্দা। তিনি বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক।
মামলার এজাহার থেকে জানা গেছে, জিন্নাতুলের কাছে প্রায় চার বছর ধরে প্রাইভেট পড়েন ভুক্তভোগী ছাত্রী। এ সময় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে ভুক্তভোগী শিক্ষার্থীর কিছু নগ্ন ছবি ও ভিডিও ধারণা করে জিন্নাতুল।
ভুক্তভোগী শিক্ষার্থীর অভিযোগ, সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাকে শারীরিক সম্পর্ক করতে বাধ্য করে জিন্নাতুল। এভাবে দীর্ঘদিন ধরে নির্যাতন করে আসছিলেন তিনি। চলতি বছরের ১০ অক্টোবর নিজ বাড়িতে জিন্নাতুল সর্বশেষ তাকে ধর্ষণ করে। এতে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, ভুক্তভোগী ছাত্রী অন্তঃসত্ত্বার বিষয়টি জানতে পেরে গত ৩১ অক্টোবর স্থানীয় একটি রেস্টুরেন্টে ডেকে নেন জিন্নাতুল। এ সময় সেখানে সন্তান নষ্টের জন্য হুমকি দেন।
তিনি আরও জানান, এসব অভিযোগ নিয়ে মঙ্গলবার ভুক্তভোগী ছাত্রী সদর থানায় আসেন। তার অভিযোগে একই দিন সন্ধ্যার দিকে সহকারী অধ্যাপককে নিজ বাসা থেকে আটক করা হয়। পরে রাতে এ ঘটনায় মামলার পর তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বুধবার জিন্নাতুলকে আদালতে পাঠানো হবে।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য











