ঢাকা, মঙ্গলবার ২৩, জুন ২০২৬ ১৩:১৮:৩০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন রেকর্ডের মুকুটে মেসি দেশের ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়

ছাদখোলা বাসে বীরকন্যাদের শিরোপা উদযাপন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:২৬ পিএম, ২১ সেপ্টেম্বর ২০২২ বুধবার

ছাদখোলা বাসে ট্রফি হাতে সাবিনা। ছবি: সংগ্রহীত।

ছাদখোলা বাসে ট্রফি হাতে সাবিনা। ছবি: সংগ্রহীত।

বিমানবন্দর থেকে বাফুফে ভবনের উদ্দেশে রওয়ানা দিয়েছে নারী সাফ চ্যাম্পিয়নরা। এ সময় ছাদখোলা বাসে চড়ে শিরোপা উদযাপন করতে দেখা যায় অধিনায়ক সাবিনা খাতুন ও অন্য ফুটবলারদের।

আজ বুধবার বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাজকীয় সংবর্ধনার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় আজকের এই সাফল্য। এজন্য আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এখন আমাদের লক্ষ্য থাকবে দেশের হয়ে আরও ট্রফি নিয়ে আসা।

এর আগে বুধবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুপুর ১টা ৪০ মিনিটে চ্যাম্পিয়নদের বহনকারী বিমান অবতরণ করে। সেখানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, বাফুফের সহ-সভাপতি আতাউর রহমান ভুঁইয়া, সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ ও অন্য কর্তারা সাবিনা-মারিয়া-কৃষ্ণাদের বরণ করে নেন।

গত সোমবার নেপালের দশরথ স্টেডিয়ামে স্বাগতিক নেপালকে ৩-১ গোলে উড়িয়ে প্রথমবার সাফে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাংলাদেশ নারী দল।