ছুটি শেষ, অফিসে আজ উপস্থিতি কম
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:২৭ পিএম, ১৪ আগস্ট ২০১৯ বুধবার
ঈদের ছুটি শেষ হলেও আজও জমে উঠেনি অফিস-আদালত। ঈদুল আজহার ছুটি শেষ হয়েছে আজ বুধবার (১৪ আগস্ট)। খুলেছে সরকারি অফিস। তবে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি অনেকটাই কম। মনে করা হচ্ছে আগামী সপ্তাহ থেকে পুরোপুরি কর্মচঞ্চল হবে অফিসগুলো।
সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে পরস্পরকে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে দেখা গেছে।
এবারের ঈদে গত শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটিসহ ঈদে মোট পাঁচদিন ছুটি কাটিয়েছে সরকারি চাকুজীবীরা। তবে আজ বুধবার খোলা থাকার পর আগামীকাল বৃহস্পতিবার (১৫ আগস্ট) জাতীয় শোক দিবস এবং পরের দুই দিন সাপ্তাহিক ছুটি থাকায় সরকারি চাকরিজীবীরা ছুটি পাচ্ছেন আরো তিন দিন।
এদিকে ঈদের ছুটি শেষে মঙ্গলবার থেকে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। কেননা আজ বুধবার (১৪আগস্ট) থেকে অফিস শুরু হচ্ছে।
তবে ঢাকা ফেরা মানুষের চাপ অনেকটা কম। অপরদিকে নানা কারণে ঈদে গ্রামে যেতে না পারা অনেকে ঢাকা ছাড়ছেন।
পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঢাকায় ফেরার চাপ মঙ্গলবার থেকে শুরু হয়েছে। বুধবার থেকে অনেকেই অফিস করবেন। তবে ঢাকা ফেরা যাত্রীর তেমন চাপ নেই। আজ থেকে ঢাকা ফেরা মানুষের চাপ বাড়বে।
আবার এখনো অনেক মানুষ ঢাকা ছেড়ে যাচ্ছেন। যারা ঢাকায় কোরবানি দিয়েছেন তারা গ্রামের স্বজনদের জন্য মাংস নিয়ে যাচ্ছেন।
এদিকে, আজ সকাল থেকেই ঢাকার রাস্তায় গণপরিবহনের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই সংখ্যা আরো বৃদ্ধি পাবে বলে পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন।
তবে রাজধানীর আপন রূপে ফিরতে এখনও সময় লাগবে। কারণ অনেকেই ঈদের সাধারণ ছুটির সঙ্গে বাড়তি ছুটি যোগ করেছেন। তাই রাজধানী তার আপন রূপে ফিরতে আরও সপ্তাহ খানেক সময় লাগবে।
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী






