ঢাকা, শনিবার ০৬, জুন ২০২৬ ১৫:৪৪:৪৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮ ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয় উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩ সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী

ছুটি শেষে ইবিতে ক্লাস শুরু হচ্ছে আজ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১৮ এএম, ২ মে ২০২৩ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পবিত্র রমজান, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস, বাংলা নববর্ষ, শবে কদর, ঈদুল ফিতর ও মে দিবস উপলক্ষে দীর্ঘ ৪০ দিনের ছুটি শেষে আজ মঙ্গলবার (২ মে) থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ক্লাস-পরীক্ষা শুরু হচ্ছে।

এর আগে গত শনিবার (২৯ এপ্রিল) আবাসিক হল ও অফিসসমূহ খুলে দেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. দেবাশীষ শর্মা ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।

গত ২৩ মার্চ থেকে ১ মে পর্যন্ত টানা ৪০ দিন বিশ্ববিদ্যালয়ের ক্লাস বন্ধ ঘোষণা করা হয়েছিল। পরবর্তীতে ১৭ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকা অবস্থায় আবাসিক হলসমূহও বন্ধ ছিল।