ছুটি শেষে রাজধানীতে ফিরছেন কর্মজীবীরা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫৮ এএম, ২৪ এপ্রিল ২০২৩ সোমবার
সংগৃহীত ছবি
ঈদুল ফিতরের তৃতীয় দিন আজ (সোমবার)। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষেরা।
সোমবার (২৪ এপ্রিল) সকালে রাজধানীর আন্তঃজেলা বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, বাসে ও নিজস্ব মোটরসাইকেলে ইট-পাথরের নগরীতে ফিরছেন সবাই। তবে রাজধানীতে ফিরে আসা যাত্রীর সংখ্যা খুবই কম।
সরেজমিনে ও খোঁজ নিয়ে জানা যায়, কোনো ধরনের ভোগান্তি ছাড়াই ফিরছেন কর্মজীবীরা। ভোগান্তি ছাড়াই ফিরতে পেরে খুশি তারা। সড়ক-মহাসড়কে যানজট না থাকলেও বাড়তে শুরু করেছে গাড়ির চাপ।
পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, আজ ঈদুল ফিতরের তৃতীয় দিন। অনেকেই বর্ধিত ছুটি উদযাপন করছেন প্রিয়জনদের সঙ্গে। যে কারণে রাজধানীতে ফিরে আসা যাত্রীর সংখ্যা অনেক কম।
রাজধানীর গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনাল ও বাস স্টপেজগুলোতে দেখা যায়, দূরপাল্লার বাস থেকে নামছেন যাত্রীরা। ব্যাগ নামিয়ে সিএনজি বা রিকশায় চড়ে কেউ ফিরছেন বাসায়, আবার কেউ কর্মস্থলে।
বাস স্টপেজে যে কথা হয় রাজবাড়ীর পাংশা থেকে ফিরে আসা মোস্তফার সঙ্গে। সরকারি একটি ব্যাংকের এই কর্মকর্তা বলেন, ঈদে বাড়ি তো যেতেই হয়। ঈদে বাড়িতে পরিবার ছাড়াও আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও পরিজনদের সঙ্গে দেখা হয়েছে। সরকার নির্ধারিত ছুটি শেষ। তাই ভোগান্তি বিবেচনায় স্ত্রী-সন্তানদের রেখেই আগেভাগে কর্মস্থলে যোগ দিতে ফিরতে হলো।
কুষ্টিয়া থেকে শ্যামলী পরিবহনে গাবতলীতে আসা যাত্রী আল-আমিন বলেন, এবারের ঈদে ভোগান্তি ছাড়াই গ্রামের বাড়ি গিয়েছিলাম। যানজট এড়াতে ঈদের চারদিন আগে বাড়িতে গিয়েছিলাম। বাবা-মা, স্বজন ও প্রিয়জনদের ছেড়ে আসতে খারাপই লাগছিল। কিন্তু কর্মস্থলে তো ফিরতেই হবে।
পঞ্চগড় থেকে হানিফ পরিবহনে চড়ে ঢাকায় ফেরা যাত্রী মুক্তারুল ইসলাম বলেন, স্বস্তিতে ফিরেছি এতেই ভালো লাগছে। সড়কে চাপ নেই।
হানিফ পরিবহনের গাবতলী কাউন্টার ম্যানেজার মোশারফ হোসেন বলেন, অনেকের ছুটি এখনো শেষ হয়নি। অনেকেই ঈদের পর তিন থেকে চারদিনের ছুটি নিয়েছেন। সঙ্গত কারণেই শুক্রবার বিকেল থেকে ঈদের ছুটি শেষে ঢাকায় ফেরা যাত্রীর চাপ বাড়বে।
গাবতলী রজব আলী মার্কেটের আলহামরা কাউন্টারে কথা হয় ম্যানেজার দেলোয়ার হোসেনের সঙ্গে। তিনি বলেন, যারা ঈদের আগে বা সরকার নির্ধারিত ছুটি উদযাপন করতে ঢাকা ছেড়েছিলেন, তারা এখন ফিরছেন। এখনো বাসে ট্রিপ আসছে না। দু’দিন পর রাজধানীতে ফেরা যাত্রীর চাপ বাড়বে।
মিরপুর ট্রাফিক বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আমিনবাজার ব্রিজ, পর্বত সিগনাল, মাজার রোড ও টেকনিক্যালে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। কোনো বাস যেন মোড়ে মোড়ে দাঁড়িয়ে যানজট সৃষ্টি না করে সেদিকে নজর রাখতে কাজ করছে ট্রাফিক পুলিশের সদস্যরা।
- স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র?
- যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু











