ছুটি শেষে রাজধানীতে বেড়েছে গাড়ির চাপ, তীব্র যানজট
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২৩ এএম, ১৪ অক্টোবর ২০২৪ সোমবার
সংগৃহীত ছবি
টানা চার দিন ছুটি শেষে সোমবার (১৪ অক্টোবর) থেকে খুলেছে সব অফিস-আদালত, ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান ও শেয়ারবাজার। ফলে রাজধানীর সড়কে বেড়েছে গাড়ির চাপ, দেখা দিয়েছে তীব্র যানজট।
রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে দেখে গেছে, রাজধানীর হানিফ ফ্লাইওভার, রাজধানীর গুলিস্তান, জিরো পয়েন্ট, পল্টন, কাকরাইল, মালিবাগ, রামপুরা, বনশ্রী, গুলশানসহ কয়েকটি এলাকায় সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তি পোহাতে হয়েছে অফিসগামী মানুষকে।
বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত তুহিন তালেব বলেন, সকাল সাড়ে ৭টায় কাজলা থেকে বাসে উঠেছি। অথচ এখনও সায়েদাবাদই পার হতে পারলাম না। অফিস ৯টায়, তবে কখন পৌঁছাবো জানি না।
আরফান নামে আরেকজন জানান, চারদিনের ছুটিতে ঢাকার সড়কগুলো পুরোই ফাঁকা ছিল। কিন্তু আজ অফিস-আদালত খুলতেই সেই পুরনো রূপ। এত যানজটে সত্যিই বিরক্ত লাগে। এক থেকে দেড় ঘণ্টা আগে বাসা থেকে বের হই তবুও সময়মতো অফিসে পৌঁছাতে পারি না।
এদিকে, সকাল থেকে গাড়ির চাপ বাড়ায় রাস্তায় ট্রাফিক সামলাতে হিমশিম খাচ্ছেন সংশ্লিষ্টরা।
এর আগে, ১০ অক্টোবর থেকেদুর্গাপূজার ছুটি শুরু হয়। সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, পূজার ছুটি ১৩ অক্টোবর থাকলেও নির্বাহী আদেশে ১০ অক্টোবরও ছুটি ঘোষণা করেছিল সরকার। এরমধ্যে ১১ ও ১২ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি ছিল। সবমিলিয়ে টানা চারদিনের ছুটি ভোগ করেছেন চাকরিজীবীরা।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা






