ছুটির দিনেও ব্যাংক খোলা থাকবে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৩১ পিএম, ৩১ মে ২০১৯ শুক্রবার
ছবি: সংগৃহীত
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী শনিবার ও রোববার সরকারি ছুটির দিনে কিছু ব্যাংকের কিছু শাখা খোলা থাকবে।
গ্রাহকদের সুবিধার্থে কেন্দ্রীয় ব্যাংক এই সিন্ধান্ত নিয়েছে। এ বিষয়ে ইতিমধ্যেই বাংলাদেশ ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।
এতে বলা হয়, পোশাক শিল্পে কর্মরত শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতাদি পরিশোধ ও রফতানি বাণিজ্য সচল রাখার সুবিধার্থে বাণিজ্যিক ব্যাংকগুলোর কিছু শাখা খোলা রাখতে হবে।
এর মধ্যে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত বাণিজ্যিক ব্যাংকগুলোর তৈরি পোশাক শিল্পের লেনদেন সংশ্লিষ্ট শাখাগুলো খোলা রাখতে হবে।
এর মধ্যে শনিবার পূর্ণ দিবস অর্থাৎ সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা থাকবে এসব ব্যাংক। এদিন সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত লেনদেন হবে।
এরপর রোববার সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত খোলা রাখতে হবে। এদিন সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত লেনদেন করতে হবে। এ জন্য ব্যাংকগুলোকে আগে থেকেই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
প্রসঙ্গত শনিবার সাপ্তাহিক ছুটি ও রোববার শবে কদর উপলক্ষে সরকারি ছুটির কারণে বন্ধ থাকার কথা ছিল ব্যাংক।
এদিকে আগামী সোমবার ঈদের আগে শেষ ব্যাংকিং লেনদেন হবে। এদিন পূর্ণ দিবস ব্যাংক খোলা থাকবে।
-জেডসি
- ৬ শিশুর মৃত্যুতে আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ঋতুপর্ণার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়