ঢাকা, শুক্রবার ২৩, অক্টোবর ২০২৬ ৫:২০:৫৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

ছয় দফা দাবিতে ঢাবি ভিসির কার্যালয় ঘেরাও

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৫৯ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৯ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি কার্যালয় ঘেরাও করেছে প্রগতিশীল ছাত্রজোট। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের কেন্দ্র হলের বাইরে একাডেমিক ভবনে স্থাপনসহ ছয় দফা দাবিতে এ কর্মসূচি পালন করা হচ্ছে। নির্বাচনের আলোচনা শুরু হওয়ার পর থেকে বেশিরভাগ ছাত্র সংগঠন হলের বাইরে ভোটকেন্দ্র করার দাবি জানালেও বিশ্ববিদ্যালয় প্রশাসন তা উপেক্ষা করেছে।

সোমবার বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে একটি মিছিল নিয়ে ভিসি কার্যালয়ের সামনে অবস্থান নেন সংগঠনটির নেতাকর্মীরা।

এ সময় সংক্ষিপ্ত এক সমাবেশে প্রগতিশীল ছাত্রজোটের সমন্বয়ক ও বিপ্লবী ছাত্রমৈত্রীর সভাপতি ইকবাল কবীর বলেন, বর্তমানে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের আধিপত্য ও দখলদারিত্ব বজায় রয়েছে। এ অবস্থায় হলে ভোটকেন্দ্র হলে তারা নির্বাচনকে প্রভাবিত করবে।

তিনি আরো বলেন, ছাত্রলীগকে বিশেষ সুবিধা দিতেই বিশ্ববিদ্যালয় প্রশাসন অগণতান্ত্রিকভাবে এমন সিদ্ধান্ত নিয়েছে বলে মন্তব্য করেন ইকবাল কবীর। অবিলম্বে এ ধরনের সিদ্ধান্ত থেকে সরে এসে হলের বাইরে ভোটকেন্দ্র করতে প্রশাসনের প্রতি আহবানও জানান তিনি।

-জেডসি