ছয় নারীসহ ৯ জন পেলেন ‘পিস ইজ পসিবল’ পুরস্কার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমপ্রকাশিত : ০৮:১১ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০১৭ রবিবার
অহনা রহমান, আজরা মাহমুদ, বন্যা মির্জা, লিপি খন্দকার, মনসুরা রহমতুল্লাহ, ও নিশাত মজুমদারসহ ৯ জন পেলেন ‘পিস ইজ পসিবল’ পুরস্কার। আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন ক্ষেত্রে সফল নয় বাংলাদেশিকে পিস ইজ পসিবল বা শান্তি সম্ভব পুরস্কার দিয়েছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই)। বাকী তিনজন পুরস্কারপ্রাপ্ত হলেন, এ এইচ এম নোমান, ইফতেখায়রুল ইসলাম ও মাসুম রেজা।
শনিবার রাতে রাজধানীর গুলশানের স্পেকট্রা কনভেনশন সেন্টারে এ পুরস্কার দেওয়া হয়।
১৮ থেকে ৪০ বছর বয়সীদের মধ্যে ইতিবাচক পরিবর্তন আনতে ইচ্ছুক তরুণদের একটি বৈশ্বিক অলাভজনক সংস্থা জেসিআই। তরুণদের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে সংস্থাটি ‘পিস ইজ পসিবল’ প্রচারাভিযান চালায়।
২১ সেপ্টেম্বর বিশ্বব্যাপী আন্তর্জাতিক শান্তি দিবস পালন করা হয়। সেই দিনটিতে বহু সংগঠনের মতো শান্তির বার্তা বিশ্বব্যাপী পৌঁছাতে কাজ করে জেসিআইও।
শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশি সমাজে ইতিবাচক প্রভাব তৈরির লক্ষ্যে কাজ করায় নয় ব্যক্তিকে বিভিন্ন শ্রেণিতে ‘পিস ইজ পসিবল’ পুরস্কার দেয় জেসিআই বাংলাদেশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সেলিমা আহমেদ এবং ও বিশেষ অতিথি ছিলেন নর্দান ইউনিভার্সিটি ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক ড. আবু ইউসুফ মোহাম্মদ আবদুল্লাহ।
পুরস্কারপ্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেন জেসিআই বাংলাদেশের প্রেসিডেন্ট আহমেদ আশফাকুর রহমান, উপদেষ্টা পরিষদের সদস্য ও সংস্থাটির জাতীয় পরিষদের সদস্যরা।
অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন ‘পিস ইজ পসিবল ক্যাম্পেইন’ বাংলাদেশের পরিচালক ও জেসিআই বাংলাদেশের জাতীয় কোষাধ্যক্ষ সুমন হাওলাদার। উদ্বোধনী বক্তৃতা করেন জেসিআই বাংলাদেশের প্রেসিডেন্ট আহমেদ আশফাকুর রহমান।
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা







