ছয় মাসে ব্যাংকের চাকরি হারিয়েছে ৯৭৮ জন, অধিকাংশই নারী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:০০ পিএম, ২১ সেপ্টেম্বর ২০২৫ রবিবার
ফাইল ছবি।
২০২৫ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত- ছয় মাসে ব্যাংকের চাকরি হারিয়েছেন ৯৭৮ জন। যাদের মধ্যে নারী কর্মীর সংখ্যাই বেশি। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জুন শেষে ব্যাংক খাতে মোট কর্মীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১৩ হাজার ২৬৭ জন। গত ডিসেম্বরের শেষে এই সংখ্যা ছিল ২ লাখ ১৪ হাজার ২৪৫ জন। অর্থাৎ এই সময়ে কর্মী কমেছে ৯৭৮ জন।
সবচেয়ে বেশি প্রভাব পড়েছে নারী কর্মীদের ক্ষেত্রে। জুন শেষে ব্যাংক খাতে কর্মরত নারী কর্মীর সংখ্যা নেমে এসেছে ৩৫ হাজার ৭৮২ জনে, যা মোট কর্মীর ১৬ দশমিক ৭৮ শতাংশ। ছয় মাস আগেও এই সংখ্যা ছিল ৩৭ হাজার ৬৪৯ জন বা ১৭ দশমিক ৫৭ শতাংশ। অর্থাৎ নারী কর্মী কমেছে এক হাজার ৮৬৭ জন। বিপরীতে একই সময়ে পুরুষ কর্মী বেড়েছে ৮৮৯ জন।
কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, বেসরকারি ব্যাংক খাতেই নারী কর্মীর সংখ্যা কমেছে সবচেয়ে বেশি। গত ডিসেম্বরের তুলনায় সেখানে নারী কর্মী কমেছে ২ হাজার ১৪ জন। বর্তমানে এ সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ৫০ জনে। তবে রাষ্ট্রীয় বাণিজ্যিক ব্যাংকে নারী কর্মী বেড়েছে ৮৩ জন, বিশেষায়িত ব্যাংকে বেড়েছে ৬০ জন এবং বিদেশি ব্যাংকে বেড়েছে ৪ জন।
বাংলাদেশ ব্যাংক সূত্র বলছে, আওয়ামী লীগ সরকারের সময়ে কোনো ধরনের পরীক্ষা ও নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়াই অনেককে ব্যাংকে চাকরি দেওয়া হয়েছিল। গত বছরের ৫ আগস্টে আওয়ামী সরকারের ক্ষমতাচ্যুতির পর তাদের মধ্যে অনেকে চাকরি হারিয়েছেন। এদের মধ্যে উল্লেখযোগ্য অংশ নারী।
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, সামগ্রিকভাবে ব্যাংক খাতে নারীর সংখ্যা কমলেও উচ্চপর্যায়ে তাদের অংশগ্রহণ বেড়েছে কিছুটা। জুন শেষে উচ্চপর্যায়ের পদে নারীর সংখ্যা দাঁড়িয়েছে ১০ দশমিক ২৫ শতাংশে, যা গত ডিসেম্বরে ছিল ৯ দশমিক ৭৩ শতাংশ।
এদিকে পরিচালনা পর্ষদের সদস্য হিসেবেও নারীর সংখ্যা কমেছে। গত ডিসেম্বরে যেখানে ছিল ১৩ দশমিক ৬১ শতাংশ, জুন শেষে- তা কমে ১২ দশমিক ৯৭ শতাংশে দাঁড়িয়েছে।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা










