ঢাকা, মঙ্গলবার ১৪, জুলাই ২০২৬ ১২:০৪:২৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪ ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

জঙ্গিবাদ দমনে বাংলাদেশ বিশ্বে রোলমডেল: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০১ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০১৯ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের আন্তর্জাতিক, আঞ্চলিক ও স্থানীয় চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ পুলিশের দক্ষতা আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রশংসিত হয়েছে। জঙ্গিবাদ দমনে বাংলাদেশ বিশ্বে ‘রোলমডেল’ হিসেবে স্বীকৃতি পেয়েছে।

সোমবার রাজারবাগ পুলিশ লাইন্সে ‘পুলিশ সপ্তাহ-২০১৯’ উদ্বোধন শেষে এ আহবান জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, কোনো নিরীহ মানুষ যেন হয়রানি ও নির্যাতনের শিকার না হয়, সে জন্য পুলিশ বাহিনীর প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জঙ্গি দমনের মতো মাদক নির্মূল ও নিরাপদ সড়ক গড়ে তোলার জন্য পুলিশকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

‘আমি আশা করি, বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য দেশপ্রেমে উজ্জীবিত হয়ে আইনের শাসন প্রতিষ্ঠা, জননিরাপত্তা বিধান ও জনবান্ধব পুলিশি ব্যবস্থা গড়ে তুলতে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাবেন। সেবা প্রত্যাশী মানুষকে স্বল্পতম সময়ে কাঙ্ক্ষিত সেবা প্রদান করে জনগণের আস্থা ও ভালোবাসা অর্জন করবেন। সরকারের রূপকল্প ২০২১ ও ২০৪১ বাস্তবায়নে অন্যতম নিয়ামক শক্তি হিসেবে কাজ করবেন।  

আমাদের পুলিশ বাহিনী জাতিসংঘে বীরত্বপূর্ণ অবদান রেখেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমরা পুলিশ বাহিনীকে আরও আধুনিক করে গড়ে তোলার চেষ্টা করছি। এ জন্য তাদের উন্নত ট্রেনিয়ের ব্যবস্থা করা হয়েছে। ট্রেনিংয়ের মাধ্যমে সেবা যেন আরও বৃদ্ধি পায় সে চেষ্টা করছি।

পুলিশ সদস্যদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, আপনারা বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে এসেছেন। বাংলার আনাচে-কানাচে শান্তি নিরাপত্তা বজায় থাকলে আপনাদের পরিবারের শান্তি বজায় থাকবে।

তিনি বলেন, কোনো নিরীহ জনগণ যেন হয়রানি ও নির্যাতনের শিকার না হয়। বরং নিরীহ জনগণকে নিরাপত্তা দেয়া আপনাদের দায়িত্ব ও কর্তব্য।

সেবার মাধ্যমে দেশের জনগণের আস্থা অর্জন করে জনবান্ধব পুলিশ হিসেবে পরিচিতি লাভ করার জন্য তিনি পুলিশ সদস্যদের প্রতি আহবান জানান।

এর আগে ২০১৮ সালে অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে পুলিশ বাহিনীর ৩৪৭ জন সদস্য ও দুই নিহত পুলিশের পরিবারকে বাংলাদেশ পুলিশ মেডেল-বিপিএম, বিপিএম-সেবা, প্রেসিডেন্ট পুলিশ পদক-পিপিএম ও পিপিএম-সেবা পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পদকপ্রাপ্তদের মধ্যে ৪০ জন বিপিএম ও ৬২ জন পিপিএম পদক গ্রহণ করেন। এ ছাড়া গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য ১০৪ জন পুলিশ সদস্যকে বিপিএম-সেবা এবং ১৪৩ জন পিপিএম-সেবা পুরস্কার দেয়া হয়েছে।

পদকপ্রাপ্তদের মধ্যে দু’জন মরণোত্তর বিপিএম পদক পাচ্ছেন। তারা হলেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক পরিদর্শক জালাল উদ্দিন ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক কনস্টেবল শামীম মিয়া। তাদের পরিবারের সদস্যদের মেডেল পরিয়ে দেন প্রধানমন্ত্রী।

এর আগে সকাল সাড়ে ১০টায় রাজারবাগের প্যারেড গ্রাউন্ডে উপস্থিত হন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বিভিন্ন কন্টিনজেন্টের প্যারেড দেখেন।

-জেডসি