জনগণের কল্যাণে কাজ করছে সরকার : স্পিকার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৩৮ পিএম, ২ ডিসেম্বর ২০১৯ সোমবার
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
আজ সোমবার নিজ নির্বাচনী এলাকায় পীরগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পীরগঞ্জ আয়োজিত ‘সরকারিভাবে ধান সংগ্রহ কার্যক্রম এবং বিনামূল্যে রাসায়নিক সার ও ভুট্টা বীজ’ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, সারাদেশের মতো পীরগঞ্জে ব্যাপক উন্নয়ন কার্যক্রম অব্যাহত আছে। পীরগঞ্জকে মডেল উপজেলা করা হবে।
স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার বিনামূল্যে সার ও বীজ বিতরণসহ কৃষিবান্ধব কার্যক্রম গ্রহণ করছে। এ সময় তিনি সরকারিভাবে ধান সংগ্রহের কার্যক্রমকে অধিকতর স্বচ্ছতার সাথে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।
স্পিকার বলেন, বাংলাদেশ সব ক্ষেত্রে বিশেষ করে নারী শিক্ষায় অনেক এগিয়ে যাচ্ছে। দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী, তাই তাদেরকে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করতে পারলে উন্নত দেশের স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব হবে। শিক্ষার্থীরা নিজেদের যোগ্যতা ও দক্ষতার মাধ্যমে বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
পীরগঞ্জে বিগত পাঁচ বছরে ৫০টি একাডেমিক ভবন স্থাপন করা হয়েছে উল্লেখ করেন। তিনি বলেন, বাংলাদেশ শিক্ষাসহ সকল ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। উন্নয়নের কার্যক্রম অব্যাহত রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী পীরগঞ্জ উপজেলা পরিষদ চত্ত্বরে” পীরগঞ্জ উপজেলার ২৮টি শিক্ষা প্রতিষ্ঠানের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের শুভ উদ্বোধন করেন।
পরে তিনি ভেন্ডাবাড়ী মহিলা কলেজ আয়োজিত ‘ভেন্ডাবাড়ী মহিলা কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ ও সাংস্কৃতিক’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
শেষে স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী পীরগঞ্জের ২নং ভেন্ডাবাড়ী ইউনিয়ন পরিষদে এক হাজারটি বন্ধুচুলা, সেলাই মেশিন ও টিউবওয়েল বিতরণ” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
রংপুরের পীরগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার টি. এম. এ মমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আজিজুর রহমান সরকার রাঙ্গা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পীরগঞ্জের পৌর মেয়র আবু সালেহ মো: তাজিমুল ইসলাম শামীম, উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ মন্ডল ও ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মন্ডল মিলন উপস্থিত ছিলেন।
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- পবিত্র কাবা শরিফ ধোয়া হবে আগামী ৩০ জুন
- নকআউট নিশ্চিত যাদের, অপেক্ষায় যারা
- গাজায় ধ্বংসস্তূপ পেরিয়ে এতিম কিশোরী দানার স্বপ্নযাত্রা
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর



