জনতাকে বিনামূল্যে করোনা টিকা দিতে চান মমতা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৯ পিএম, ১০ জানুয়ারি ২০২১ রবিবার
জনতাকে বিনামূল্যে করোনা টিকা দিতে চান মমতা
বিনামূল্যে পশ্চিমবঙ্গের মানুষকে করোনার টিকা দিতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন জেলার পুলিস কর্তা ও স্বাস্থ্য কর্তাদের কাছে মুখ্যমন্ত্রীর লেখা যে চিঠি পৌঁছেছে, তাতে এমনই ইচ্ছেপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী।
চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের সরকার রাজ্যের সমস্ত মানুষের কাছে সম্পূর্ণ বিনামূল্যে এই ভ্যাকসিন পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে।’
বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমানের পুলিস ও স্বাস্থ্যকর্তাদের কাছে মুখ্যমন্ত্রীর এই চিঠি পৌঁছেছে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, প্রথমে ফ্রন্টলাইন কোভিড যোদ্ধাদের বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হবে। তবে তার সঙ্গে রাজ্যের সমস্ত মানুষকেও বিনামূল্যে টিকা দেওয়ার ভাবনার কথা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী।
উল্লেখ্য, অগ্রাধিকারের ভিত্তিতে কেন্দ্রীয় সরকার টিকাকরণের জন্য যে তালিকা তৈরির প্রস্তাব রাজ্যগুলিকে দিয়েছে, তার শীর্ষে রয়েছেন স্বাস্থ্যকর্মীরা। তারপর তালিকায় ক্রমান্বয়ে রয়েছেন সাফাইকর্মী, পুরকর্মী, পুলিস, জেলকর্মী, হোমগার্ড, সিভিক ভলান্টিয়ার প্রমুখ। একইসঙ্গে বয়স্ক মানুষ, যাদের কো-মরবিডিটি রয়েছে, টিকাকরণে তাদেরও অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে।
- শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- মাইকেল মধুসূদন দত্তের ১৫৩তম মৃত্যুবার্ষিকী আজ
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্য
- বাগদান সারলেন অভিনেত্রী নাজনীন নীহা!
- প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার
- বিদায় হবে আর্জেন্টিনার, কাপ জিতবে পর্তুগাল: নানা কোয়াকু
- ইরান যুদ্ধে ট্রাম্প সম্পূর্ণ ব্যর্থ: নিউজার্সির গভর্নর
- দেশের বেশকিছু অঞ্চলে ফের ভূমিকম্প অনুভূত
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম
- ফেসবুকে ভাইরাল কন্যাশিশুটির পরিচয় জানা গেলে
- আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু










