জনবল-অবকাঠামো সংকটে অব্যবহৃত ৮০টি হাসপাতাল ভবন: বিশেষ সহকারী
| উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:০৫ এএম, ৯ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
দেশে জনবল ও অবকাঠামোগত সংকটের কারণে প্রায় ৮০টি নতুন ভবন এখনো অব্যবহৃত পড়ে আছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান। একইসঙ্গে উচ্চমানের হাসপাতাল ভবনের রক্ষণাবেক্ষণে বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে বড় ধরনের ঘাটতির কথা তুলে ধরে তিনি এ খাতে জরুরি সমাধানের আহ্বান জানান।
সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালের নতুন ৫০০ শয্যা সম্প্রসারণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ উদ্বেগ প্রকাশ করেন।
অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান বলেন, দেশের জনস্বাস্থ্য খাতে নবনির্মিত প্রায় ৮০টি হাসপাতাল ভবন জনবল ও অবকাঠামোগত সমস্যার কারণে এখনো চালু করা যায়নি। তিনি সতর্ক করে দিয়ে বলেন, এই উচ্চমানের ভবনগুলোর রক্ষণাবেক্ষণ সাধারণ ভবনের তুলনায় অনেক বেশি জটিল ও ব্যয়বহুল। বিশেষ করে বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং খাতে বড় ধরনের ঘাটতি থাকায় সংবেদনশীল মডুলার যন্ত্রপাতি ঠিকমতো পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করা চ্যালেঞ্জের মুখে।
তিনি বলেন, বায়োমেডিকেল টিম যদি সার্বক্ষণিক ব্যাকঅ্যান্ড সাপোর্ট না দেয়, তবে এই যন্ত্রপাতি অকার্যকর হয়ে পড়তে পারে।
ডা. সায়েদুর রহমান নিউরোসাইন্স ইনস্টিটিউটের নতুন ভবনকে বাংলাদেশের জনস্বাস্থ্যের ‘বিরাট ল্যান্ডমার্ক’ আখ্যা দিলেও এ প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য শুধু সেবা দেওয়া নয় বলেও উল্লেখ করেন। তার মতে, ন্যাশনাল ইনস্টিটিউটের প্রধান দায়িত্ব হলো নিউরোসাইন্সের জাতীয় মান নির্ধারণ, প্রটোকল তৈরি এবং গবেষণার মাধ্যমে স্থানীয় সমস্যার সমাধান খোঁজা।
বিশেষ সহকারী আরও বলেন, এটি যেন শুধু একটি সার্ভিস হাসপাতাল না হয়ে ওঠে, বরং পুরো দেশের নিউরোসাইন্সের গার্জিয়ান বা এপিক্যাল বডি হিসেবে কাজ করবে।
অনুষ্ঠানে তিনি জানান, এই বছর সরকার জেনেটিক কেয়ার ও ইমার্জেন্সি কেয়ারের ওপর বিশেষ জোর দিচ্ছে এবং বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে (বিএমইউ) প্রথমবারের মতো জেনেটিক মেডিসিন ও ইমার্জেন্সি মেডিসিন বিভাগ চালু হচ্ছে।
নতুন ভবনের নির্মাণে স্থাপত্য ও গণপূর্ত অধিদপ্তরের কাজের প্রশংসা করে ডা. রহমান বলেন, বিশ্বমানের নকশা ও সময়মতো নির্মাণের সক্ষমতা এখন দেশীয় প্রতিষ্ঠানগুলোর রয়েছে। তবে তিনি রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগের আহ্বান জানান, যাতে নতুন এই ভবনও অব্যবহৃত বা সংকটে না পড়ে।
প্রশাসনের পক্ষ থেকে ন্যাশনাল ইনস্টিটিউটকে অগ্রাধিকারভিত্তিক সহায়তার আশ্বাস দিয়ে তিনি সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার অনুরোধ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন। সভাপতিত্ব করেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. কাজী গিয়াস উদ্দীন আহমেদ।
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- রামিসা হত্যা মামলা: রায়ের দিন নির্ধারণ হতে পারে আজ
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- সোনা: পৃথিবীর সবচেয়ে কাঙ্ক্ষিত ধাতুর গল্প
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- তৃণমূলের সব সাংগঠনিক কমিটি ভেঙে দিলেন মমতা
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার
- হামে প্রাণ গেল আরো ৭ শিশুর, মোট মৃত্যু ৬০০ ছাড়ালো








