ঢাকা, রবিবার ২৬, জুলাই ২০২৬ ২১:৪২:২৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী

জন্মদিনে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে পরীমনি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:০৪ পিএম, ২৪ অক্টোবর ২০২১ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

হালের ক্রেজ চিত্রনায়িকা পরীমনির জন্মদিন মানেই দিনব্যাপী নানা আয়োজন। আজ (২৪ অক্টোবর) তার জন্মদিন। বিশেষ এই দিনের প্রথম প্রহরেই নানার সঙ্গে কেক কাটেন এই অভিনেত্রী।

প্রতিবছর সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে সময় কাটান পরীমনি। এবারো তার ব‌্যাত‌্যয় ঘটেনি। আজ বিকালে সুবিধাবঞ্চিত পথশিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করেন তিনি। সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে একটি কেকও কাটেন। তারই একটি ভিডিও প্রকাশ করেছেন পরীমনি।


তাতে দেখা যায়, শিশুরা মাথায় বার্থডে টুপি পরে সেজেছেন। আর কেক কাটার সময়ে কড়তালি দিয়ে সমস্বরে বলছে—‘হ্যাপি বার্থডে পরীমনি’।

সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে পরীমনির কেক কাটার ভিডিও দেখতে ক্লিক করুন

এদিকে দিনের শেষাংশে বন্ধু-বান্ধব ও কাছের মানুষদের নিয়ে রাজধানীর একটি অভিজাত রেস্তোরাঁয় কেক কাটবেন পরীমনি। সেখানে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করবেন দিনটি। আত্মীয়-স্বজন, বন্ধু-শুভাকাঙ্ক্ষীরা সেখানে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

পরীমনি বর্তমানে গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘গুণিন’ সিনেমার শুটিং করছেন। একটানা শুটিং শিডিউল তার। তবে জন্মদিনের জন‌্য একদিনের ছুটি নিয়ে ঢাকায় ফিরেছেন এই নায়িকা।