জবি উপাচার্য ইমদাদুল হক আর নেই
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৪৪ এএম, ১১ নভেম্বর ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার (১১ নভেম্বর) ভোর ৫টায় রাজধানীর বিআরবি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিষ্ট্রার মো. মনসুর আলম।
তিনি বলেন, আজ ভোর ৫টায় বিআরবি হাসপাতালে উপাচার্য মারা গেছেন। স্যারের লাশ এখনও হসপিটালে আছে। আজ সকাল ১১টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জানাজা হবে বলে সিদ্ধান্ত হয়েছে।
এর আগে ক্যান্সার চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর নেয়া হয়েছিল। সেখানে মাস খানিক চিকিৎসা নেওয়ার পর অবস্থার উন্নতি হলে দেশে আনা হয়। পরে আবার অসুস্থ হলে রাজধানীর পান্থপথে বিআরবি হাসপাতালে নেয়া হয়।
সকাল ১১টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে জানাজার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে জানাজা হবে।
উপাচার্যের মৃত্যুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী ও সাংবাদিক সমিতির সদস্যরা শোক প্রকাশ করেছেন।
প্রসঙ্গত, ২০২১ সালের ১ জুন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও ডীন ড. মো. ইমদাদুল হক। ২ বছরেই তিনি সততার সঙ্গে ক্যাম্পাসে নানা উন্নয়নমূলক ও অভূতপূর্ব একাডেমিক অগ্রগতিতে কৃত্বিত অর্জন করেন।
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- ঈদ কেনাকাটায় জমজমাট ‘দেশী দশ’, ভিড় ক্রেতাদের
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- আনন্দ-ভোগান্তি মিলিয়ে রাজধানী ছাড়ছে মানুষ
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- জাতির পিতার জন্মদিন আজ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া



