জবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১৫ সেপ্টেম্বর
জবি প্রতিনিধি | উইমেননিউজ২৪.কমআপডেট: ১১:০০ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০১৭ মঙ্গলবার
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ‘সি’ ইউনিটের অধীনে বিবিএ ১ম বর্ষের ভর্তি পরীক্ষা ১৫ সেপ্টেম্বর বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।একযোগে ছয়টি পরীক্ষা কেন্দ্রে এ পরীক্ষা গ্রহণ করা হবে।
এবারের ভর্তি পরীক্ষায় ‘সি’ ইউনিটে প্রতি আসনের বিপরীতে ২৮ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবে।বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ ফিরোজ আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়
বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ৪৬০টি আসনের বিপরীতে ১৩ হাজার ৫৬ জন আবেদন করেছেন। অর্থাৎ প্রতি আসনের বিপরীতে প্রায় ২৮ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছে। এ পরীক্ষার আসনবিন্যাসও প্রকাশ করা হয়েছে।ভর্তি পরীক্ষার রোল নম্বর ৩০০০০১ থেকে ৩০১৫২০ পর্যন্ত ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে (ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস), ৩০১৫২১ থেকে ৩০৩০২০ পর্যন্ত উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে (ফুলার রোড, ঢাকা বিশ্ববিদ্যালয়), ৩০৩০২১ থেকে ৩০৮৮৮২ পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, ৩০৮৮৮৩ থেকে ৩১০৩৬২ পর্যন্ত পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে (আই.ই.আর, জবি), ৩১০৩৬৩ থেকে ৩১১২৯২ পর্যন্ত ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাই স্কুলে (লক্ষ্মীবাজার, ঢাকা), ৩১১২৯৩ থেকে ৩১২১৮২ পর্যন্ত বাংলাবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে (বাংলাবাজার, ঢাকা) এবং ৩১২১৮৩ থেকে ৩১৩০৫৬ পর্যন্ত রোলধারী পরীক্ষার্থীদের ঢাকা কলেজিয়েট স্কুলে (সদরঘাট, ঢাকা) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।ভর্তি পরীক্ষায় জালিয়াতি ঠেকাতে কঠোর নজরদারি বাড়িয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রশ্নপত্রের অনেকগুলো সেটের পাশাপাশি গোপন বার কোডও ব্যবহার করা হচ্ছে। ভর্তি পরীক্ষা-সংশ্লিষ্ট শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদেরকেও নজরদারিতে রাখা হচ্ছে। শিক্ষার্থীদের জন্য কিছু নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বেই পরীক্ষা কেন্দ্রে আসন গ্রহণ করতে হবে। পরীক্ষা শুরুর ১৫ মিনিট পূর্বেই সব কেন্দ্রের মূল ফটক বন্ধ করে দেওয়া হবে। এরপর কোনোভাবেই পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না।পরীক্ষা কক্ষে মোবাইল ফোন, ক্যালকুলেটর, ঘড়ি ও অন্য যে কোনো প্রকার ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে নিয়ে আসা সম্পূর্ণ নিষিদ্ধ। পরীক্ষার্থীদের হাফ শার্ট ও স্যান্ডেল (জুতা ও মোজা ব্যতীত) পরিধান করে পরীক্ষা কেন্দ্রে আসতে হবে। ধর্মীয় অনুশাসন মেনে যারা পোশাক পরিধান করবে তাদের জন্য পোশাকের শর্ত শিথিলযোগ্য। তবে এর সুযোগ নিয়ে যাতে কেউ দুষ্কর্ম করতে না পারে সে ব্যাপারে বিশেষ নজরদারির ব্যবস্থা থাকবে। পরীক্ষার্থীকে প্রিন্টকৃত প্রবেশপত্র সঙ্গে আনতে হবে।
‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার আসনবিন্যাসসহ ভর্তি-সংশ্লিষ্ট বিস্তারিত তথ্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট http://admission.jnu.ac.bd অথবা http://admissionjnu.info এ পাওয়া যাবে।
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা



