জমে উঠেছে দা, ছুরি ও বটি-চাপাতির বাজার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:১৫ পিএম, ৯ জুলাই ২০২২ শনিবার
ফাইল ছবি
কোরবানির আগের জমে উঠেছে দা-ছুরি ও বটি-চাপাতির বাজার। মাংস কাটতে অনেকে ধার দিচ্ছেন পুরনো দা-বটি। বিখ্যাত তেঁতুল কাঠের খাইট্টা, পাটি ও খড় বিক্রি হচ্ছে দেদারসে। কোরবানির পশুর মাংস কাটতে প্রস্তুত আছেন কসাইরাও। এবার এক লাখ টাকার গরুর চামড়া ছাড়ানো ও মাংস কাটতে ১৫ হাজার টাকা হাঁকছেন রাজধানীর কসাইরা।
রাজধানীর কারওয়ান বাজারের কামারপট্টিতে ছুরি, চাপাতি, দা-বটির দোকানগুলোতে হাতুড়ি দিয়ে লোহা পেটানোর টুং টাং শব্দ আর শান দেওয়ার তীক্ষ্ণ আওয়াজও বলে দিচ্ছে ঈদের দিন ঘনিয়ে এসেছে।
কামারপট্টির দোকানগুলোতে সাজিয়ে রাখা হয়েছে বাহারি ডিজাইনের পশু জবাই ও মাংস কাটার নানা সরঞ্জাম। এসব দোকানে দেড়শ’ টাকা থেকে শুরু করে দেড় হাজার টাকার ছুরি পাওয়া যাচ্ছে। অনেকে আবার পুরনো ছুরিটিও নতুন করে শান দিয়ে নিচ্ছেন।
এক ক্রেতা বলেন, যে ছুরি ৪০০ থেকে ৪৫০ টাকায় কিনেছি। সেটি এখন চাচ্ছে ৭৫০ থেকে ৮০০ টাকা।
এক বিক্রেতা বলেন, চাপাতি স্প্রিংয়েরটা নিলে দাম পড়বে ৭০০ থেকে ৮০০ টাকা। নরমালটা ৪৫০ থেকে ৫৫০ টাকা, ভালো ছুরি রেতেরটা ৩০০ টাকা পিস। নরমালগুলা দাম পড়ে ১০০ থেকে ১৫০ টাকা।
বাজারে মাংস কাটার জন্য খাইট্টার সরবরাহও প্রচুর। সে তুলনায় ক্রেতা কম। আকারভেদে দাম পড়বে একশো থেকে হাজার টাকা। এক মুঠো খড় ২০ টাকায়। বাঁশ চাছা পাটি আড়াইশো টাকা।
এক ক্রেতা বলেন, দাম একটু চড়া। তবে হাতের নাগালে পাওয়া যাচ্ছে।
কোরবানির দেওয়ার জন্য শহরবাসীর নজর একজন দক্ষ কসাইয়ের ওপর। সেই সুযোগে এবার কসাইরা তাদের মজুরি বাড়াতে চাচ্ছেন। তাদের অবদার, লাখ টাকার গরুর মাংস কাটতে কুরবানিদাতাকে খরচ করতে হবে প্রায় ১৫ হাজার টাকা।
এক কসাই বলেন, এক গরু যদি ২০ হাজার টাকায় কিনেন, হাজারে দেড়শ’ বা দুইশো টাকা করে দিতে হবে। গরুর দাম এক লাখ হলে ১৫ আজার টাকা মজুরি আসবে।
আরেক কসাই বলেন, কোনো গুরুতে হাজারে ১০০ থেকে ১৫০ টাকা। দাম বেশি কই? ঈদের দিন একদিন। সারা বছর কষ্ট করি, একদিনের জন্য নেই।
কোরবানির গরুর খাবারের ভুসি বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৫০ থেকে ৬০ টাকা।
- ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের
- শান্তিপূর্ণ ভোটে আশাবাদী আফরোজা আব্বাস
- নারী ভোটারদের পদচারণায় মুখর ভোটকেন্দ্র
- উত্তরসূরি হিসেবে মেয়েকে প্রস্তুত করছেন কিম জং উন
- রাজধানীসহ সারা দেশে ভোটগ্রহণ চলছে
- দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব
- কক্সবাজারে নারী ভোটারদের উপস্থিতি বেশি
- ট্রাম্পকে নিয়ে তর্ক করায় মেয়েকে গুলি করে হত্যা
- জীবদ্দশায় একুশে পদক পাওয়া ভাগ্যের ব্যাপার: ববিতা
- নারী এজেন্টদের হেনস্তার অভিযোগ করলেন জারা
- ভোট দিলেন জুবাইদা রহমান ও জাইমা রহমান
- তাসনিম জারা ভোট দিলেন ঢাকা-১১ আসনে
- ঢাবি কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি কম
- ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে পোলিং অফিসারের মৃত্যু
- রাজধানীজুড়ে ভোটকেন্দ্রের বাইরে কড়া নিরাপত্তা
- নারী ভোটারদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ চাঁদপুরে, সব কর্মকর্তা নারী
- গুলশান মডেল হাই স্কুল কেন্দ্রে ভোট দিবেন তারেক ও জাইমা
- আপনার ভোট অন্য কেউ দিলে কী করবেন
- নেপালে নিয়ন্ত্রণ হারিয়ে বাস নদীতে, নিহত ১২
- কানাডায় স্কুলে বন্দুকধারীর হামলা, নিহত ১০
- ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে রাবি অধ্যাপককে অব্যাহতি
- ঢাকায় ৩৯৪ আন্তর্জাতিক পর্যবেক্ষক ও ১৯৭ বিদেশি সাংবাদিক
- এশিয়া কাপের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ
- ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে পোলিং অফিসারের মৃত্যু
- তাসনিম জারা ভোট দিলেন ঢাকা-১১ আসনে
- ঢাকা ও আশপাশের তাপমাত্রা বাড়তে পারে
- আপনার ভোটকেন্দ্র কোনটি জানবেন যেভাবে
- রাজধানী ফাঁকা, ভোটের টানে বাড়ি গেছে নগরবাসী
- ঢাবি কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি কম
- নারী এজেন্টদের হেনস্তার অভিযোগ করলেন জারা











