জমে উঠেছে সাভারের বিনোদন কেন্দ্রগুলো
সালেহীন বাবু | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৯:০৬ পিএম, ২৮ আগস্ট ২০১৮ মঙ্গলবার
ঈদের ছুটিতে ঢাকার মতই ফাঁকা হয়ে যায় সাভার শিল্পা এলাকা। সব গার্মেন্টস ফ্যাক্টরী বন্ধ হয়ে যায়। আর এ সুযোগে নিরানন্দে ঘুরে বেড়ান শহরবাসী। যানজটমুক্ত পরিবেশে অনেকেই সন্তানদের নিয়ে ঘুরে বেড়াচ্ছেন সাভার উপজেলার বিভিন্ন পার্ক ও বিনোদনকেন্দ্রে।
এছাড়াও বিভিন্ন স্থান থেকে আসা বিনোদনপ্রেমীরা ভিড় জমান সাভারের বিনোদন কেন্দ্র গুলোতে। বৃষ্টি না থাকায় বিনোদন প্রেমীদের উপস্থিতিতে ঈদের দিন থেকে সাভারে ও আশুলিয়ার থিম পার্ক ফ্যান্টাসি কিংডম, নন্দন পার্কসহ বেশ কয়েকটি বিনোদন কেন্দ্র উৎসব মুখর হয়ে উঠেছে। এসব পার্কে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
সরজমিনে এসব পার্ক ঘুরে দেখা যায়, বিভিন্ন বয়সের নারী-পুরুষ-শিশু নগর জীবনের কোলাহল থেকে একটু দূরে সাভারে ও আশুলিয়ার বিনোদন কেন্দ্রে আনন্দে মেতে উঠেছেন। বিশেষ করে সকাল থেকে পার্ক গুলোতে তিল ধারণের ঠাঁই নেই। এছাড়া জাতীয় স্মৃতিসৌধ, ভ্রমণ স্পট, মিনি চিড়িয়াখানা, যুমনা পার্ক, নীলা বর্ষা পার্ক, চামড়া শিল্প নগরী হরিণধরা এবং বেশ কিছু বাগান বাড়িতে ভ্রমণপিপাসুরা দলে দলে ভিড় করছেন। ঈদের চতুর্থ দিন আজ সকাল থেকে এসব বিনোদন কেন্দ্রে এমনই দৃশ্য চোখে পড়ছে। এ বছর কোনো বৃষ্টি না থাকায় বিনোদন প্রেমীদের উপস্থিতি ছিল অন্যবাবের চেয়ে বেশি।
ফ্যান্টাসি কিংডম :
রাজধানীর অদূরে আশুলিয়ার থিম পার্ক ফ্যান্টাসি কিংডমেও প্রবেশে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে দর্শনার্থীদের। ভেতরে বিভিন্ন রাইডসে চড়তে টিকিট সংগ্রহের পর লম্বা লাইন দেখা গেছে। প্রায় সব রাইডসে যেন মানুষের মিছিল। তবে চরকা বুড়ির চক্করে লোক সমাগম বেশি লক্ষ করা গেছে। এ পার্কে বেড়াতে এসেছেন ফরহাদ হোসেন পরিবার নিয়ে। তার মেয়ে মরিয়ম চড়বে রোলার কোস্টারে। বাবার বারণ কিছুতেই শুনবেনা সে। কঠিন বাইনা ধরেছে । অগত্যা আর কি করা। তিনজন মিলে রোলার কোস্টারে উঠলেন। নামার পর ফরহাদ সাহেব বিব্রত হলেও বেজায় খুশি মরিয়ম। জানায়,এত মজা আর কখনই পাইনি।
নন্দন পার্ক :
বারইপাড়ায় অন্যতম আরেক বিনোদন কেন্দ্র নন্দন পার্কে চলছে ঈদ আনন্দ উৎসব। সকাল থেকে দর্শনার্থীরা ভিড় জমাচ্ছেন এখানে। নন্দন ওয়াটার ওয়ার্ল্ড ও ড্রাই পার্কে ঈদ উপলক্ষে বিশেষ প্যাকেজ ঘোষণা করা হয়েছে।
গাজীপুর থেকে সোহেল রহমান পরিবার নিয়ে ঘুরতে এসেছেন নন্দন পার্কে। অবরুদ্ধ পরিবেশ থেকে নন্দন পার্কে খোলামেলা জায়গায় আনন্দ করার জন্যই এসেছেন তারা। নাসরীন রহমান ( সোহেল রহমানের স্ত্রী) বলেন,খুব ভালো লাগছে। শহরে জীবন থেকে খানিক রিলাক্স। তিনি আরো বলেন, সবাই মজা করেছি যা ভাষায় প্রকাশ করার মতো নয়।
একই মনোভাব জানালেন সাভারের বুড়িবাজার থেকে আসা সুমাইয়া লাবণ্য। বলেন, পার্কটির সৌন্দর্যে মুগ্ধ ও ঘুরে বেড়িয়ে অনেক মজা করলাম, দারুন লাগছে। আমি গণস্বাস্থে পড়ি। বান্ধবীদের সাথে এসেছি।
এই পার্কে সব রাইডসে ভিড় রয়েছে। তবে ওয়াটার কোস্টার, প্যাডেল বোট, কিডস ড্রিম ওয়ার্ল্ড, ওয়াটার ওয়ার্ল্ডসহ বেশ কয়েকটি রাইডসে দর্শনার্থীদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষার পর চড়তে হচ্ছে। জানা যায় ,ঈদের দিন থেকে আবহাওয়া খুবই ভালো থাকায়, কোনো বৃষ্টি না হওয়ায় অন্যবারের চেয়ে এ বছর দর্শনার্থীদের ভিড় অন্য যেকোনো সময়ের চেয়ে একটু বেশি।
স্মৃতিসৌধ :
সাভারে রয়েছে মনোরম কারুকার্য শৈলীতে তৈরি লাখো শহীদের স্মরণে জাতীয় স্মৃতিসৌধ। ১৬ ডিসেম্ভর ও ২৬ মার্চ ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবসে এ স্মৃতিসৌধকে সাজানো হয়ে থাকে। ঈদ, পূজা পার্বনসহ বিভিন্ন আনন্দ উৎসবে মানুষ দল বেঁধে ভিড় করেন এখানে। ঈদের আমেজে প্রতি দিন শত শত দর্শনার্থী ভিড় করছেন জাতীয় সৌধে। এখানে বাবামার সাথে এসেছে সিমি,তামীম দুই ভাই বোন। জাহিদ সাহেব (সিমি তামিমের বাবা) দুজনকে জাতীয় স্মৃতিসৌধের ঘটনা বলছেন। দুই ভাইবোন খেলছে আবার বাবার গল্প শুনছে।
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- পূজায় যেমন হবে নারীর সাজ
- ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- আজ সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- অভিবাসনবিষয়ক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন চার সাংবাদিক
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু



