ঢাকা, বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ ১৩:১৬:১২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বৃহস্পতিবার বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

জলবায়ু ইস্যুতে সুইজারল্যান্ডে লাখো লোকের সমাবেশ

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:৫১ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০১৯ রবিবার

সুইজারল্যান্ডে জলবায়ু পরিবর্তন রোধে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি নিয়ে প্রায় লাখো লোক মিছিল সমাবেশ করেছে। দেশটিতে পার্লামেন্ট নির্বাচনের মাত্র তিন সপ্তাহ আগে শনিবার সুইস রাজধানী বার্নে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

এদিকে, এর একদিন আগে দেশটির বিভিন্ন শহরে শুক্রবারের ‘ক্লাইমেট স্ট্রাইকস’ এর ব্যানারে সীমিত আকারে বিক্ষোভ হয়েছে। একই ব্যানারে ইউরোপের বিভিন্ন শহরেও জলবায়ু বিষয়ক সমাবেশ অনুষ্ঠিত হয়।

পরিবেশ বিষয়ক ৮০টি প্রচারণা গ্রুপ এই সমাবেশের আয়োজন করে। এসব প্রচারণা গ্রুপ নিজেদেরকে ক্লাইমেট এলায়েন্স নাম দিয়েছে।

সমাবেশে প্রায় এক লাখ লোক অংশ নিয়েছে বলে আয়োজকরা দাবি করলেও বার্ন পুলিশ এ বিষয়ে কোন মন্তব্য করেনি।

তবে পুলিশের মুখপাত্র ডোমিনিক জাগি বলেছেন, বার্নে সাম্প্রতিক বছরগুলোতে আয়োজিত সমাবেশের মধ্যে এটি ছিল সবচেয়ে বড়ো।