জাকার্তায় বন্যায় নারী-শিশুসহ ১৬ জনের মৃত্যু
ইউ.এন.বি নিউজ | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৪৬ পিএম, ২ জানুয়ারি ২০২০ বৃহস্পতিবার
জাকার্তায় বন্যায় নারী-শিশুসহ ১৬ জনের মৃত্যু
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় মারাত্মক বন্যায় নারী ও শিশুসহ কমপক্ষে ১৬ জন মারা গেছেন। সেই সাথে কয়েক হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এছাড়ও একটি বিমানবন্দর বন্ধ করে দিতে হয়েছে। আজ বৃহস্পতিবার দেশটির জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থা এসব তথ্য জানিয়েছে।
সংস্থার মুখপাত্র আগুস উইবুউ বলেন, বর্ষার বৃষ্টি এবং নদীর পানি বৃদ্ধির ফলে জাকার্তার পাশের বোগোড় ও দিপোক জেলার কমপক্ষে ১৬৯টি এলাকা ডুবে গেছে এবং ভূমিধস দেখা দিয়েছে।
সংস্থার প্রকাশ করা ভিডিও ও ছবিতে দেখা যায়, কাদাপানিতে গাড়ি ভাসছে এবং ডুবে যাওয়া বাড়ির ছাদে আশ্রয় নেয়া শিশু ও বৃদ্ধদের প্লাস্টিকের নৌকায় করে সাহায্য করছেন সেনা ও উদ্ধারকর্মীরা।
বন্যার কারণে কর্তৃপক্ষ বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করে দিতে বাধ্য হয়েছে। ভেঙে পড়েছে পরিবহন ব্যবস্থা, বলেন উইবুউ।
তিনি আরও জানান, বিভিন্ন জায়গায় বন্যার পানি ৮ ফুট পর্যন্ত ওঠে গেছে। ৩১ হাজারের বেশি মানুষ অস্থায়ী শিবিরে আশ্রয় নিয়েছেন।
নতুন বছরের প্রাক্কালে জাকার্তা ও পশ্চিম জাভার পাহাড়ি এলাকায় সাড়ে ১৪ ইঞ্চি বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এতে স্থানীয় নদীগুলো প্লাবিত হয়ে পড়েছে।
জাকার্তার গভর্নর আনিস বাসউইদান বন্যায় আক্রান্ত শহর পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, আরো বৃষ্টিপাতের পূর্বাভাস থাকায় লোকজনকে সরিয়ে নিতে এবং পানির ভ্রাম্যমাণ পাম্প বসাতে ১২ হাজার উদ্ধারকারী কাজ করছেন।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মহাপরিচালক পোলানা প্রামিস্তি জানান, বন্যায় রানওয়ে ডুবে যাওয়ায় জাকার্তার হালিম পারদনাকুসুমা অভ্যন্তরীণ বিমানবন্দর বন্ধ করে দেয়া হয়েছে এবং এতে আটকা পড়েছেন ১৯ হাজারের মতো যাত্রী।
- এইচএসসিতে যশোর বোর্ডের ফলাফলে এগিয়ে মেয়েরা
- পর্যটকদের জন্য খুললো সেন্টমার্টিন
- মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
- ক্যানসার ধরা পড়ার পরই ‘১৫ মিনিটে’ বিয়ে করেন হিনা খান
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, জেনে নিন নিয়ম
- মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ
- ৬ রুটে পরীক্ষামূলক বাস চলাচল শুরু আজ
- বঙ্গোপসাগরে নিম্নচাপ, বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- হজমশক্তি ভালো রাখতে পারে প্রতিদিনের এই ৫ অভ্যাস
- ধানখেতে মিলল নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ
- শিশুসন্তানকে কোলে নিয়ে মায়ের আত্মহত্যা
- জার্মানির প্রেসিডেন্ট পদে নারী দেখতে চান আঙ্গেলা ম্যার্কেল
- অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ
- ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ
- আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, ২৬ কারখানা বন্ধ ঘোষণা
- তাপপ্রবাহের নীরব শিকার অন্তঃসত্ত্বা নারী ও গর্ভের শিশু
- এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- বিশ্বজুড়ে তাপপ্রবাহে ঝুঁকিতে অন্তঃসত্ত্বা মা ও শিশু
- অনলাইনে দ্রুত এইএসসির ফল জানবেন যেভাবে
- এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ
- আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, ২৬ কারখানা বন্ধ ঘোষণা
- ব্রেন টিউমার জয় করে অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি
- এইচএসসির ফল প্রকাশ: কোন বোর্ডে পাসের হার কত
- মুখ খুললেন মৃত্যুদণ্ড কার্যকর থেকে বেঁচে যাওয়া ক্রিস্টা পাইক
- গোমতীর তীরে নজরুলের প্রেম, বিরহ ও অমর সৃষ্টির গল্প
- মোচার ঘণ্ট: নারকেল ও ছোলা দিয়ে বাঙালি রান্না
- আজ এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, জানবেন যেভাবে
- পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা
- এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ











