ঢাকা, রবিবার ০৫, জুলাই ২০২৬ ১৩:১৫:৩৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী আয়াতুল্লাহ খামেনির জানাজা সম্পন্ন, জনসমুদ্র গ্র্যান্ড মোসাল্লা ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ৩ হাজার ছুঁইছুঁই কানাডাকে উড়িয়ে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে মরক্কো কোয়ার্টার ফাইনালে ফ্রান্স

জাতিসংঘ সাধারণ অধিবেশন ডিজিটাল প্রযুক্তিতে হতে পারে

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৪০ পিএম, ১৪ মে ২০২০ বৃহস্পতিবার

সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ অধিবেশন ডিজিটাল প্রযুক্তিতে হতে পারে: মহাসচিব

সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ অধিবেশন ডিজিটাল প্রযুক্তিতে হতে পারে: মহাসচিব

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাস ছড়িয়ে পড়ার কারণে আগামী সেপ্টেম্বরে নিউইয়র্কে অনুষ্ঠেয় জাতিসংঘের বার্ষিক সাধারণ অধিবেশনে বিশ্ব নেতাদের এবং অন্য কয়েক হাজার অংশগ্রহণকারির মিলিত হওয়ার সম্ভাবনা নেই। খবর এএফপি’র।

আজ বৃহস্পতিবার প্রকাশিত ফ্রান্সের সাপ্তাহিক ম্যাগাজিন প্যারিস-ম্যাচ’কে দেয়া এক সাক্ষাতকারে জাতিসংঘ মহাসচিব বলেন, তিনি এ সম্মেলন করার ক্ষেত্রে সম্ভাব্য ডিজিটাল প্রযুক্তির ‘বিভিন্ন বিকল্পের’ কথা ভাবছেন। পরে তিনি এর নির্ধারিত বিকল্পগুলো সদস্য রাষ্ট্রের কাছে উপস্থাপন করবেন।

জাতিসংঘের অনেক দূত ইতোমধ্যে ইঙ্গিত দিয়েছেন যে বিশেষ করে এটি বিশ্ব সংস্থার ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী হওয়ায় এ অধিবেশন ভিডিও কনফারেন্সের মাধ্যমে সম্পন্ন করতে হবে।

নাম প্রকাশ না করার শর্তে এক রাষ্ট্রদূত এএফপি’কে বলেন করোনাভাইরাসের কারণে বিশ্বে একটি নজিরবিহীন পরিস্থিতির সৃষ্টি হওয়ায় এ বছরের জাতিসংঘ সম্মেলনে সরাসরি উপস্থিতির বিষয়টিকে খুব বেশি গুরুত্ব দেয়া হবে না।

ওই কূটনীতিক বলেন, এ ভাইরাস নির্মূল না করা গেলে ওই সময় জাতিসংঘ ম্যানহাটনে কিভাবে এ বিশাল জন সমাবেশের আয়োজন করবে তা ভেবে তিনি কূলকিনারা করতে পারছেন না।

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার উৎপত্তি কেন্দ্র নিউইয়র্কে এর বিস্তার রোধে লকডাউন আরোপ করায় মধ্য মার্চ থেকে জাতিসংঘ কর্মকর্তা ও কূটনীতিকরা তাদের বাসা থেকে অফিসের দায়িত্ব পালন করছেন।

জাতিসংঘ সদরদপ্তর ভবন টেকনিক্যাল কারণে খোলা রাখা হয়েছে। সেখানে একেবারে হাতে গোনা কিছু লোক কাজ করছে। কেননা, সেখান থেকে নিরাপত্তা পরিষদ ও সাধারণ অধিবেশন দু’টোকেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করতে হচ্ছে। কাজের এমন ধরণ জুনের শেষ নাগাদ পর্যন্ত বাড়ানো হয়েছে।

আগামী ১৫ সেপ্টেম্বর থেকে জাতিসংঘের বার্ষিক সাধারণ অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে।

১৯৪৫ সালে জাতিসংঘ প্রতিষ্ঠার পর থেকে কখনো এ বিশ্ব সম্মেলন বাতিল করা হয়নি। তবে ২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউইয়র্কে হামলা এবং ১৯৬৪ সালে এ সংস্থার আর্থিক সংকটের কারণে এ সম্মেলন মাত্র দু’বার পিছিয়ে দেয়া হয়েছিল।