জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত হচ্ছেন হিলারি ক্লিনটন
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:১০ পিএম, ১৪ নভেম্বর ২০২০ শনিবার
ছবি: ইন্টারনেট
সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনকে জাতিসংঘের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী প্রার্থী জো বাইডেন। এ বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এমনটি জানিয়েছে সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট। তবে জাতিসংঘে হিলারির নিয়োগ একটি বড়ো ধরনের বিতর্ক তৈরি করতে পারে আশঙ্খা করছেন ডেমোক্র্যাট দলের অনেকেই।
ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘের মার্কিন রাষ্ট্রদূত কে হচ্ছেন তা নিয়ে সম্প্রতি একটি বৈঠক করেন বাইডেন। সেখানেই ওই পদের জন্য হিলারির নাম প্রস্তাব দেওয়া হয়।
২০১৬ সালের মার্কিন নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট প্রার্থী ছিলেন হিলারি ক্লিনটন। সেইবার রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের কাছে পরাজিত হন হিলারি। তখন হিলারি দাবি করেন যে রাশিয়া নির্বাচনে হস্তক্ষেপের কারণে পরাজিত হয়েছেন তিনি। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী থাকাকালীন পররাষ্ট্র নীতি এবং রাষ্ট্রীয় কাজে ব্যক্তিগত ইমেইল ব্যবহার করা নিয়ে বিতর্কিত ছিলেন হিলারি।
এছাড়া ২০১১ সালে লিবিয়ার নেতা মুয়াম্মির গাদ্দাফিকে বিচার বহির্ভূতভাবে হত্যা করার বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে উচ্ছাস প্রকাশ করে হিলারি বলেছিলেন, আমরা এসেছি, দেখেছি , সে মারা গেছেন। তখন এই প্রতিক্রিয়া নিয়েও সমালোচিত হন হিলারি।
গত ৩ নভেম্বরে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ হয়। বাংলাদেশ সময় গত শনিবার রাতে পেনসিলভেনিয়া রাজ্যে জয়ের মাধ্যমে ২৭০ ইলেক্টোরাল ভোটের ম্যাজিক ফিগার পার করেন বাইডেন । আর এর মাধ্যমেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে তার জয় নিশ্চিত হয়। নির্বাচনের জয় নিশ্চিত হওয়ার পর ইতিমধ্যেই প্রশাসন গুছানোর কাজ শুরু করে দিয়েছেন বাইডেন। এদিকে নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলে আইনি লড়াইয়ের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। ফলে যুক্তরাষ্ট্রের পরিস্থিতি এখনো চাপা উদ্বেগ আর উৎকণ্ঠার মধ্যেই আছে।
-জেডসি
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- জয়া বললেন,‘ম্যাজিক তৈরি করা যায় না’
- ব্রাজিলের ঘাম ঝরানো জাপানি গোলরক্ষক, কে এই সুজুকি?
- যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল
- শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- মাইকেল মধুসূদন দত্তের ১৫৩তম মৃত্যুবার্ষিকী আজ
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্য
- বাগদান সারলেন অভিনেত্রী নাজনীন নীহা!
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- বিদায় হবে আর্জেন্টিনার, কাপ জিতবে পর্তুগাল: নানা কোয়াকু
- প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম
- ফেসবুকে ভাইরাল কন্যাশিশুটির পরিচয় জানা গেলে
- শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোতে কানাডা, বিদায় দ. আফ্রিকা
- আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার
- দেশের বেশকিছু অঞ্চলে ফের ভূমিকম্প অনুভূত











