জাতিসংঘের অধিবেশনে রাশিয়ার নিন্দায় ১৪১ দেশ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১৮ এএম, ৩ মার্চ ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
ইউক্রেনের ভেতরে ঢুকে লাগাতার আক্রমণ চালাচ্ছে রুশ বাহিনী। বুধবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে ইউক্রেনের আন্তর্জাতিক সীমান্তকে স্বীকৃতি দিয়ে দেশটির সার্বভৌমত্ব, স্বাধীনতা, একতা ও আঞ্চলিক অখণ্ডতা বজায় রাখা এবং রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে কড়া সমালোচনার প্রস্তাবনায় ভোটাভুটি হয়।
বিশ্বের ১৪১টি দেশ এই প্রস্তাবনার সপক্ষে ভোট দেয়ায় তা গৃহীত হয়। অন্যদিকে, ৫টি দেশ এই প্রস্তাবনার বিরোধিতা করে এবং ৩৫টি দেশ ভোটদান থেকে বিরত থাকে।
উল্লেখ্য, জাতিসংঘে যেকোনো প্রস্তাবনা গৃহীত হওয়ার জন্যই মোট সদস্যের দুই তৃতীয়াংশের মত সপক্ষে থাকার প্রয়োজন হয়।
ওই প্রস্তাবনায় রাশিয়ার নিউক্লিয়ার আক্রমণের জন্য প্রস্তুতি নেয়া ও ইউক্রেনের বিরুদ্ধে বেলারুশের মাটিকে বেআইনিভাবে ব্যবহার করার নিন্দা করা হয়েছে। আগ্রাসন বন্ধ করে আন্তর্জাতিক দায়বদ্ধতা অনুসরণ করে চলার অনুরোধ করা হয়েছে। ওই প্রস্তাবনায় দ্রুত রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তিপূর্ণভাবে রাজনৈতিক আলোচনা, সমঝোতার মাধ্যমে বিরোধ মিটিয়ে নেয়ার প্রস্তাব দেয়া হয়েছে।
যেসব দেশ রাশিয়ার আগ্রাসনের নিন্দা করে এই প্রস্তাবনায় সম্মতি দিয়েছে তাদের মধ্যে অন্যতম হলো- আফগানিস্তান, কানাডা, ফ্রান্স, আয়ারল্যান্ড, জার্মানি, কুয়েত, সিঙ্গাপুর, তুরস্ক, ইউক্রেন, ইংল্যান্ড ও আমেরিকা।
গত শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদেও ১৫টি সদস্য দেশের মধ্যে ইউক্রেনের ওপর রাশিয়ার আগ্রাসনের বিরোধিতা করে প্রস্তাব আনা হয়েছিল। সেই প্রস্তাবনায় ১১টি দেশ পক্ষে ভোট দিলেও, ভারতসহ ৩টি দেশ ভোটদানে বিরত থাকে। তবে রাশিয়া ভেটো শক্তি প্রয়োগ করায়, সেই প্রস্তাবনা খারিজ হয়ে যায়।
এরপর রোববার নিরাপত্তা পরিষদ ফের একবার বৈঠকে বসে। এবারে ইউক্রেনের ওপর রাশিয়ার আগ্রাসন নিয়ে আলোচনার জন্য জরুরি ভিত্তিতে জাতিসংঘের সাধারণ অধিবেশনের প্রস্তাব দেয়া হয়েছিল। তবে ১১টি সদস্য দেশের ভোট দেওয়ায় বুধবার অধিবেশন বসে।
প্রস্তাবনায় গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরুর ঘোষণার নিন্দা করা হয় এবং মস্কো যাতে দ্রুত সম্পূর্ণরূপে ইউক্রেনের সীমান্ত থেকে সেনা প্রত্যাহার করে, তার অনুরোধ করা হয়।
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা










