জাতিসংঘের স্বতন্ত্র বিশেষজ্ঞ হলেন ফাহমিদা খাতুন
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৪০ এএম, ১১ ডিসেম্বর ২০২৫ বৃহস্পতিবার
বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন।
জাতিসংঘের মাল্টিডাইমেনশনাল ভালনারেবিলিটি ইনডেক্সের (এমভিআই) স্বতন্ত্র বিশেষজ্ঞ প্যানেলের সদস্য হলেন বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সিপিডি। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্বের ১৫ জন বিশেষজ্ঞ সদস্যের সমন্বয়ে এই আন্তর্জাতিক প্যানেল গঠিত হয়েছে। প্যানেলের সদস্যরা মাল্টিডাইমেনশনাল ভালনারেবিলিটি ইনডেক্স বা বহুমাত্রিক ভঙ্গুরতা সূচকের ভবিষ্যৎ উন্নয়ন, প্রয়োগ এবং বৈশ্বিক নীতি প্রক্রিয়ার কার্যকারিতা নিশ্চিত করতে কাজ করবে। স্বতন্ত্র বিশেষজ্ঞ প্যানেলটি বহুমাত্রিক ভঙ্গুরতা সূচকের সচিবালয় ও জাতিসংঘ পরিসংখ্যান কমিশনের সঙ্গে কাজ করবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন এই প্যানেল প্রতি তিন বছরে জাতিসংঘের মাল্টিডাইমেনশনাল ভালনারেবিলিটি ইনডেক্স পর্যালোচনা করা। এ ছাড়া প্রয়োজন অনুযায়ী পদ্ধতিগত উন্নয়নের সুপারিশ দেওয়া। উন্নয়নশীল দেশগুলো কীভাবে ভালনারেবিলিটি বা ভঙ্গুরতা কমিয়েছে এবং স্থিতিস্থাপকতা বাড়াচ্ছে, তা পর্যবেক্ষণ করা। আরও কাজ হলো জাতিসংঘ পরিসংখ্যান কমিশন ও সাধারণ পরিষদে উত্থাপিত বিষয়গুলো বিবেচনা করা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ফাহমিদা খাতুনের এ নিয়োগ বিশ্বের উন্নয়ন আলোচনায় বাংলাদেশের সক্রিয় ভূমিকা ও অবদানের একটি স্বীকৃতি। তিনি ব্যক্তিগত দক্ষতায় এ দায়িত্ব পালন করবেন। এ ছাড়া এমভিআইয়ের প্রাসঙ্গিকতা, বৈজ্ঞানিক দৃঢ়তা ও সহজপ্রাপ্যতা আরও জোরদার করতে প্যানেলের কারিগরি ও নীতিসংক্রান্ত কাজে অবদান রাখবেন। ফাহমিদা খাতুন বর্তমানে ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্টের প্রোডাকটিভ ক্যাপাসিটিজ ইনডেক্সের উপদেষ্টা বোর্ডের সদস্য, বেসরকারি প্রতিষ্ঠান ব্র্যাকের বোর্ড সদস্য এবং বাংলাদেশ ব্যাংকের বোর্ড পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি










